News Flash

  • Home
  • Uncategorized
  • মাদক পাচারের বিরুদ্ধে ইন্দো-বাংলা সীমান্তের উভয় দিকে অভিযান
Image

মাদক পাচারের বিরুদ্ধে ইন্দো-বাংলা সীমান্তের উভয় দিকে অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ বক্সনগর, ১২ আগস্ট৷৷ বাংলাদেশে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সে দেশের সরকার৷ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে বাংলাদেশের আধাসেনা বাহিনী রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন৷ এর জেরে বাংলাদেশের অনেক মাদক পাচারকারী ত্রিপুরা বিভিন্ন সীমান্ত এলাকায় আত্মগোপন করেছে বলে খবর৷ এ খবর ত্রিপুরা সরকারের কাছে পৌছতেই ত্রিপুরা সরকারও নড়েচড়ে বসেছে৷ পদক্ষেপ নিতে শুরু করেছে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ত্রিপুরায় আত্মগোপনকারী বাংলাদেশি মাদক কারবারিদের বিরুদ্ধে৷ রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বেশ কয়েকজন বাংলাদেশি মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে রবিবার জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আটক মাদক পাচারকারীদের নিজ দেশে পুশব্যাক করা হবে বলেও জানান৷ মাদক পাচারকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের েিজার টলারেন্স নীাতির প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী৷ তবে কতজনকে এবং কোন কোন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে তা বলেননি মুখ্যমন্ত্রী৷ ত্রিপুরা রাজ্যেও মাদক পাচারকারীদের বিরুদ্ধে নতুন সরকার কঠোর পদক্ষেপ গ্রেহণ করেছে৷ এর জেরে রাজ্যে অপরাধেড মাত্রা কমেছে বলেও দাবি করেছেন তিনি৷ আগরতলার একটি ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য পেশ করতে গিয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী৷
এদিকে, নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দেন মাননীয় মুখ্যমন্ত্রী৷ তার মূল কারণ একটাই যুব সমাজ ধবংসের পতে, আর যুবশক্তিই হচ্ছে দেশের কান্ডারী ওদের রক্ষা করার দ্বায়িত্ব প্রশাসনের৷ তারই অঙ্গ হিসাবে পুলিশ প্রশাসন দিনরাত চকরির মত ঘোর পাক খাচ্ছে কোথায় নেশা কারবারী আছে৷ কে বাব কাহারা ওইসবের সহিত জড়িত তাদরে অনুসন্ধান করা৷ আজ দুপুর ২১০মিনিটের সময় প্রশাসনে উধবর্তন কর্তৃপক্ষের বিশাল টিম নেশা বিরোধী অভিযান চালাল রহিমপুর ৫নং ওয়ার্ডের জসিম উদ্দিনের বাড়িতে৷ পুলিশ প্রশাসনের নিকট গোপ সংবাদ ছিল ফর জেড়ে তল্লাসি চালাতে বাধ্যহন৷ অভিযান চালিয়ে ৭৫৯ বোতল এককক নেসার সিরাপ উদ্ধার করা হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top