News Flash

  • Home
  • Uncategorized
  • চিরঘুমে সোমনাথ, পাপস্খলনের সুযোগ পেল না সিপিএম
Image

চিরঘুমে সোমনাথ, পাপস্খলনের সুযোগ পেল না সিপিএম

কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): শেষ মুহূর্ত পর্যন্ত সোমনাথ চট্টোপাধ্যায়কে নিয়ে অস্বস্তিতে ছিল সিপিএম। তাঁকে দলে ফিরিয়ে নেওয়ার প্রস্তাবকে আমল দেননি অভিমানী নেতা ও তাঁর পরিবারের লোকেরা। সোমনাথ-ঘনিষ্ঠ একাংশের মতে, এটা ছিল দলের ‘পাপস্খলনের চেষ্টামাত্র’। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, প্রয়াত হরকিষণ সিং সুরজিৎ প্রমুখ দলের শীর্ষনেতাদের আস্থাভাজন ছিলেন সোমনাথবাবু। আইনজীবী হিসাবে জাতীয় পর্যায়ে ছিল তাঁর বিশেষ পরিচিতি। কয়েক বছর আগে তাঁকে ল থেকে নীতিগত কারণে বহিষ্কারের সময়েই দলে মতানৈক্য ছিল।

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীকেও সিপিএম বহিষ্কার করেছিল। বিতর্ক উঠেছিল এ নিয়ে। পরে শেষ বয়সে তিনি যখন রোগশয্যায় হাসপাতালে, তাঁকে ফিরিয়ে নিয়েছিল দল। সে ভাবেই সোমনাথবাবুকে ফিরিয়ে মুখরক্ষা করতে চেয়েছিল সিপিএম। রবিবার দলের একাংশের দাবি ওঠে, অবিলম্বে তাঁকে ফিরিয়ে নেওয়া হোক। দলের পলিটব্যুরো সদস্য তথা বামফ্রন্ট চেয়ারম্যান এবং সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বিধানসভার দলীয় নেতা সুজন চক্রবর্তী এ ব্যাপারে সরব হন। কিন্তু সোমনাথবাবু ও তাঁর পরিবার দলকে সেই সুযোগ দেয়নি।

সোমবার সকাল সওয়া আটটায় প্রয়াত হয়েছেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। শ্বাসকষ্ট ও কিডনির সমস্যা নিয়ে ক‘দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মাঝেই তিনি আক্রান্ত হন হৃদরোগে। বসাতে হয় পেসমেকার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top