News Flash

  • Home
  • Uncategorized
  • আরও ২৪ ঘন্টা লাল সতর্কতা জারি উত্তরাখণ্ডে, দেহরাদূনে বন্ধ সমস্ত স্কুল
Image

আরও ২৪ ঘন্টা লাল সতর্কতা জারি উত্তরাখণ্ডে, দেহরাদূনে বন্ধ সমস্ত স্কুল

দেহরাদূন, ১৩ আগস্ট (হি.স.): প্রবল বর্ষণে এমনিতেই বিপর্যস্ত পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড| রাতভর বৃষ্টিতে হরিদ্বার জেলার রুরকি শহরের বিভিন্ন প্রান্ত জলমগ্ন| দেহরাদূনের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল, এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করা রাখা হয়েছে| এখানেই সময় ভারী বৃষ্টিপাতের কারণে বদ্রীনাথ জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে সাময়িকের জন্য| এমতাবস্থায় আগামী ২৪ ঘন্টাও ভারী বর্ষণের অশনি সঙ্কেত জারি করা হল উত্তরাখণ্ডে বিভিন্ন জেলায়| আইএমডি (দেহরাদূন)-এর অধিকর্তা বিক্রম সিং জানিয়েছেন, ‘আগামী ২৪ ঘন্টা লাল সতর্কতা জারি করা হয়েছে| মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে| ১৫ আগস্টের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে| তবে, মঙ্গলবার থেকে চিন্তার কোনও কারণ নেই|’

রাতভর বৃষ্টির জেরে হরিদ্বার জেলার রুরকি শহরের বিভিন্ন প্রান্ত জলমগ্ন, দুর্ভোগে পড়েছেন আমজনতা| অবিরাম বৃষ্টির কারণে সোমবার দেহরাদূনের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল, এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করা রাখা হয়েছে| অন্যদিকে, নাগাড়ে বৃষ্টির কারণ রাস্তায় ধ্বংসাবশেষ আছড়ে পড়ায় লম্বগড় এলাকায় বন্ধ রাখা হয়েছে বন্ধ রাখা হয়েছে বদ্রীনাথ জাতীয় সড়ক| আপাতত রাস্তা পরিষ্কারের কাজ চলছে জোরকদমে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top