News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার ১০ ঘণ্টার ডিমা হাসাও জেলা বনধ, চলবে যাত্রীবাহী ট্রেন
Image

সোমবার ১০ ঘণ্টার ডিমা হাসাও জেলা বনধ, চলবে যাত্রীবাহী ট্রেন

হাফলং (অসম), ১২ আগস্ট (হি.স.) : বিজেপি-শাসিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ ভঙ্গ করে রাজ্যপালকে এর দখল নেওয়ার পাশাপাশি দলের দুই নেতার ‘খুনি’ মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গারলোসাকে শিগগির গ্রেফতারের দাবির ভিত্তিতে আগামীকাল ১৩ আগস্ট ভোর পাঁচটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ১০ ঘণ্টার ডিমা হাসাও জেলা বনধের ডাক দিয়েছে কংগ্রেস। তবে এই বনধ-এর আওতা থেকে রেহাই দেওয়া হয়েছে পাহাড় লাইনে চলাচলকারী যাত্রীবাহী সবধরনের ট্রেন, স্বাস্থ্য, সংবাদমাধ্যম, পানীয় জল, শিশুখাদ্যবাহী যানবাহনকে।

আহূত দশ ঘণ্টার বনধ সফল করতে ডিমা হাসাও জেলা কংগ্রেস হাফলঙে দেদার পোস্টারিং করেছে। কোনও নিখোঁজ অপরাধীর সন্ধানে যেমন ফটো সংবলিত পোস্টারিং হয় তেমন পোস্টার সেঁটেছে দল। এ ঘটনাকে অবশ্য খোদ দেবোলালের পাশাপাশি সাধারণ জনতাও ভালো চোখে দেখছেন না। অনেকেই বলেছেন, একজন দাগি অপরাধীর মতো স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্যের ছবি ছাপিয়ে শালীনতা লঙ্ঘন করেছে কংগ্রেস।

এদিকে আজ রবিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে সোমবারের ডিমা হাসাও বনধ-এর তীব্র নিন্দা করার পাশাপাশি পোস্টারে তাঁর ছবি ছাপানোর বিরুদ্ধে তিনি জেলা কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন দেবোলাল গারলোসা। তিনি বলেছেন, আগামীকালের বনধ সম্পূর্ণ অবৈধ। কারণ সুপ্রিম কোর্ট বনধকে ইতিমধ্যেই অবৈধ বলে ঘোষণা করেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ার আগেই কংগ্রেস আহূত বনধ সম্পর্কে পোস্টারে আমার ফটো অপরাধীদের মতো ছাপিয়েছে। এর বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করব আমি। এ নিয়ে আইনজীবীর সঙ্গে কথাও হয়ে গেছে।’

একইভাবে দেবোলাল গারলোসার আইনজীবী দয়ামণি সিং সাংবাদিক সম্মেলনে বলেন, পূর্ণেন্দু ও নিন্দু লাংথাসা খুন-মামলার চার্জশিট পুলিশ এখনও আদালতে জমা দেয়নি। তাই এখনই দেবোলাল গারলোসাকে গ্রেফতারের প্রশ্ন ওঠেই না।

সাংবাদিক সন্মেলনে বিজেপি সভাপতি নিপোলাল হোজাই বলেন, সোমবার কংগ্রেস ১০ ঘণ্টার যে ডিমা হাসাও জেলা বনধ ডেকেছে, সুপ্রিম কোর্টের দৃষ্টিতে তা সম্পূর্ণ অবৈধ। তাই বিজেপির পক্ষ থেকে রবিবার বনধ-এর বিরোধিতা করে ডিমা হাসাওয়ের জেলাশাসক অমিতাভ রাজখোয়া এবং পুলিশ সুপার প্রশান্ত শইকিয়াকে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করা হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top