News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগরের বাটামালোতে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ এক জওয়ান ও গুরুতর আহত তিন
Image

শ্রীনগরের বাটামালোতে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ এক জওয়ান ও গুরুতর আহত তিন

শ্রীনগর, ১২ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবসের আগে শ্রীনগরের বাটামালোতে জঙ্গিদের গুলিতে শহিদ এক স্পেশ্যাল অপারেশন গ্রুপের জওয়ান। পাশাপাশি গুরুতর আহত তিন জওয়ান। সংঘর্ষ এখনও চলছে।

রবিবার ভোরে গোপন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে শ্রীনগরের বাটামালোতে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। গোটা এলাকাটি ঘিরে এই তল্লাশি অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনীর জওয়ানদের দেখা মাত্র পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা তাদের লক্ষ্য করে অবিরাম ধারায় গুলি বর্ষণ করতে থাকে। পাল্টা যোগ্য জবাব দেয় নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের ছোড়া গুলিতে শহিদ হন এক স্পেশ্যাল অপারেশন গ্রুপের জওয়ান। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন রাজ্য পুলিশের এক জওয়ান ও সিআরপিএফ দুই জওয়ান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে গুলির লড়াই এখনও চলছে। গোটা এলাকায় ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আর কয়েকদিন বাদেই স্বাধীনতা দিবস। তার আগে এমন ঘটনা প্রশাসনিক মহলে চিন্তার ভাঁজ বাড়িয়েছে। গত ৯আগস্ট বারামুলা জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় পাঁচজন জঙ্গি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top