News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়ির ধাক্কায় মৃত্যু বৃদ্ধার চালক পলাতক
Image

গাড়ির ধাক্কায় মৃত্যু বৃদ্ধার চালক পলাতক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগষ্ট৷৷  রাজ্যে যান সন্ত্রাস দিনের পর দিন বেড়েই চলেছে৷ তা কোনওভাবেই বন্ধ হচ্ছে না৷ ক্রমশ বৃদ্ধি পাওয়া এই যান সন্ত্রাসে সাধারণ মানুষ বিভিন্ন সময়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন৷ বেপরোয়ারা ভাবে গাড়ি চালানোর দায়ে খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষ এবং তাদের পরিবারের লোকজনদের৷ শনিবার সকালে বাইখোরা চৌমুহনীতে একটি গাড়ির ধাক্কায় নিহত হয়েছে জনৈক বৃদ্ধা৷ নিহত বৃদ্ধার নাম সুবর্ণ ত্রিপুরা৷ তাঁর বাড়ি তৈকর্মা গ্রামে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি দ্রুতগতিতে ছিল৷ যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বৃদ্ধাকে ধাক্কা মারে গাড়িটি৷ ফলে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা সুবর্ণ ত্রিপুরা৷ জানা গেছে, এ ঘটনার পর গাড়ি ছেড়ে চালক পালিয়ে গেছে৷ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহকে হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য৷ অপরদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে থানায় নিয়ে আসে পুলিশ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top