News Flash

  • Home
  • Uncategorized
  • সোমনাথ চট্টোপাধ্যায়ের অবস্থা সঙ্কটজনক
Image

সোমনাথ চট্টোপাধ্যায়ের অবস্থা সঙ্কটজনক

কলকাতা, ১২ আগস্ট (হি.স.):লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের অবস্থা সঙ্কটজনক । ভেন্টিলেশনে থাকাকালীন রবিবার ফের হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি । গত তিন দিন ধরে দক্ষিণ কলকাতার মিন্টোপার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায় ।

বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি হন সোমনাথ চট্টোপাধ্যায় ৷ শনিবার গভীর রাতে প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তাঁর ৷ রক্তে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে অনেকটাই ৷ ফুসফুস ও কিডনির অবস্থা অত্যন্ত খারাপ বলে জানিয়েছেন চিকিৎসকেরা ৷ অক্সিজেন দিয়ে তাঁর শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখা হচ্ছে ৷ তাঁর শারীরিক পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে ৷ এর আগেও শারীরিক অসুস্থতা নিয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় ৷ গত ১ আগস্ট তিনি বাড়ি ফেরেন ৷ তারপরে এক সপ্তাহ যেতে না যেতেই আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ এরপর কিডনির সমস্যা নিয়ে গত ১০ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি ৷ গত ২৪ ঘণ্টায় শারিরীক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে ৷ চিকিৎসকেরা জানাচ্ছেন, প্রবীণ বাম নেতা সোমনাথবাবুর পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে ৷ হাসপাতাল সূত্রে খবর, আজ রবিবারও তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে । সোমনাথবাবুর সিওপিডি রয়েছে । বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও ফুসফুস ও শ্বাসনালীর সমস্যা রয়েছে লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের ।

বয়সের ভারে অনেক দিন ধরেই অসুস্থ ৮৯ বছর বয়সী এই রাজনীতিক । বার্ধক্যজনিত নানা সমস্যা রয়েছে তাঁর । তার মধ্যে মাসখানেক আগে সেরিব্রাল অ্যাটাকও হয় । তার পর থেকেই আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি । সম্প্রতি শ্বাসনালী ও ফুসফুসের সমস্যা বাড়ে। সেই কারণে বাড়িতেই তাঁকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয় । কিন্তু তাতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় তিন দিন আগে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । তার পর থেকে ভেন্টিলেশনেই রয়েছেন সোমনাথবাবু । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভেন্টিলেশনে রাখা হলেও তাঁর অবস্থার খুব একটা উন্নতি হয়নি ।ভেন্টিলেশনে থাকাকালীন রবিবার ফের হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি । ডায়ালিসিস চলছে তাঁর ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top