News Flash

  • Home
  • Uncategorized
  • অসম-সহ দেশের ১৬ রাজ্যে আগামী দুদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, পূর্বাভাস
Image

অসম-সহ দেশের ১৬ রাজ্যে আগামী দুদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, পূর্বাভাস

গুয়াহাটি, ১২ আগস্ট (হি.স.) : আগামী দুদিন অসম-সহ গোটা দেশের ১৬টি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান কেন্দ্ৰ। সে অনুসারে আরব সাগরে মাছ শিকারিদের না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্ৰ।

ভারতীয় আবহাওয়া বিজ্ঞান কেন্দ্ৰের জারি করা পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিন অসম ও তার পার্শ্ববর্তী রাজ্য সহ দেশের ১৬টি রাজ্যে প্ৰবল বৃষ্টিপাতের কবলে পড়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিম-মধ্য আরব সাগরে নিম্নচাপজনিত স্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকায় মাছ শিকারিদের সেখানে নিষেধ করে দেওয়া হয়েছে।

ভারতীয় আবহাওয়া বিজ্ঞান কেন্দ্ৰ কর্তৃক জারিকৃত পূর্বাভাসে যে সব অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলি অসম, অরুণাচল প্ৰদেশ, মেঘালয়, সিকিম, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, হিমাচল প্ৰদেশ, উত্তরপ্ৰদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্ৰপ্ৰদেশ, কৰ্ণাটক, তামিলনাডু এবং কেরালা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top