News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকপঞ্জিতে কেন প্রায় ৪০ লক্ষ লোকের নাম নেই : ডেরেক
Image

নাগরিকপঞ্জিতে কেন প্রায় ৪০ লক্ষ লোকের নাম নেই : ডেরেক

কলকাতা, ১২ আগস্ট (হি.স.) : অসমের নাগরিকপঞ্জি নিয়ে টুইট করে প্রশ্ন তুললেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন । রবিবার তৃণমূলের জাতীয় মুখপাত্র প্রশ্ন তুলেছেন, ‘নাগরিকপঞ্জিতে কেন প্রায় ৪০ লক্ষ লোকের নাম নেই ? তার মধ্যে ৯৯ শতাংশই ভারতীয় নাগরিক । এটা সত্য না হলে কেন অসমে ৪০০ কোম্পানি সেনা পাঠানো হল ? প্রতিবাদীদের কণ্ঠস্বর রোধ করতেই কি এই পদক্ষেপ’?

শনিবার কলকাতায় যুব মোর্চার সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও নাগরিকপঞ্জি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন । তিনি হুঙ্কার দেন, ‘মমতাদিকে বলতে চাই, আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী । দেশই আমাদের অগ্রাধিকার । যতই বিরোধ করুন নাগরিকপঞ্জি তৈরির প্রক্রিয়া থামাব না ‘। বিরোধীরা ভোটব্যাঙ্কের রাজনীতি করছে বলে অভিযোগ করে অমিত শাহ বলেন, ‘অসম চুক্তি স্বাক্ষর করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী । সেই মতো অসম থেকে অনুপ্রবেশকারী বিতারণের কাজ চলছে। অনু্প্রবেশকারী নিয়ে তৃণমূল ও কংগ্রেসকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে । ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে তারা নীরব অবস্থান নিয়েছে । তাদের বলতে, দেশের নিরাপত্তার সঙ্গে আপোষ করা হবে কিনা’।

নাগরিকপঞ্জি নিয়ে বিরোধীদের একহাত নেন নরেন্দ্র মোদী ।এদিন এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘যাঁরা নিজেদের উপরে ভরসা হারিয়েছেন, জনসমর্থন হারানোর ভয় পাচ্ছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানের উপরেও বিশ্বাস নেই, তাঁরাই দেশকে টুকর টুকরো, রক্তগঙ্গা ও গৃহযুদ্ধের মতো মন্তব্য করছেন । দেশের প্রতি তাঁদের টান নেই’। দিল্লিতে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, দেশের অস্থিরতা তৈরির চেষ্টা চলছে । এর ফলে ‘গৃহযুদ্ধ’ লাগলে ‘রক্তগঙ্গা’ বইতে পারে । মমতার নাম নিয়ে মোদী স্মরণ করিয়ে দেন, ২০০৫ সালে সংসদে কী করেছিলেন তিনি, সেটা মনে করা উচিত ওনার । তখন মমতাজির অবস্থান সঠিক ছিল, নয়তো এখন ওনার অবস্থান সঠিক ? একইসঙ্গে মোদীর আশ্বাস, কোনও নাগরিক দেশ ছেড়ে যাবেন না । নাগরিকত্ব প্রমাণের সমস্তরকম সুযোগ দেওয়া হবে । সুপ্রিম কোর্টের নজরদারিতেই নাগরিকপঞ্জির প্রতিশ্রুতি পূরণ করব’। নাগরিকপঞ্জি নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেন প্রধানমন্ত্রী । তাঁর কথায়, ‘এনআরসি নিয়ে রাজনীতি করছে কংগ্রেস । তিন দশক আগে সাধারণ মানুষের চাপে অসম চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন রাজীব গান্ধী । তারপর থেকে একাধিকবার কংগ্রেসকে ভোট দিয়েছে অসম, তবে তারা কিছুই করেনি । মানুষকে বিভ্রান্ত করে গিয়েছে । সমস্যা জেনেও ভোটব্যাঙ্কের কারণে বাড়তে দিয়েছে কংগ্রেস’।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top