News Flash

  • Home
  • Uncategorized
  • দুস্থ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা বিধানসভা অধ্যক্ষের
Image

দুস্থ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা বিধানসভা অধ্যক্ষের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগষ্ট৷৷ সাধারণ মানুষকে সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানালেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতীমোহন দাস৷ তিনি দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন৷
ডাঃ আরএন সরকার মেমোরিয়াল ট্রাস্ট এবং ত্রিপুরা শিশুকল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা দেওয়া হয়৷
শনিবার রাজধানীর শিশুগৃহে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রেবতীমোদন দাস, প্রয়াত সমাজসেবী ডাঃ আরএন সরকারের স্ত্রী অঞ্জলী সরকার-সহ শিশুকল্যাণ পর্ষদের পরিচালক মণ্ডলির সদস্যরা৷
এদিন রাজ্যের বিভিন্ন এলাকার গরিব ও মেধাবী পাঁচ ছাত্রছাত্রীকে নগদ পাঁচ হাজার টাকা এবং শংসাপত্র তুলে দেন উপস্থিত অতিথিরা৷ সংবর্ধনা প্রাপকরা যথাক্রমে আগরতলার আশিস মজুমদার, বিশালগড় এলাকার আরফিন সুলতানা, আগরলার শ্রীদাম দেবনাথ, কদমতলায় রমা ভূমিজ, তুলাকোণার অনুপমা দাস৷ এদিনের অনুষ্ঠানের বক্তব্য পেশ করতে গিয়ে অধ্যক্ষ রেবতীমোদন দাস বলেন, এই অনুষ্ঠানে এসে তিনি মুগ্দ৷
অনেক বড় বড় অনুষ্ঠানে গেলেও এমন ভালো উদ্যোগ কোথাও দেখা যায় না৷
তারা যে ভাবে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের জন্য কাজ করছে তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য৷ সাধারণ মানুষের তিনি এমন সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top