News Flash

  • Home
  • Uncategorized
  • গণপিটুনির বিরুদ্ধে সরব প্রধানমন্ত্রী, নাম না করে খোঁচা বিরোধীদের
Image

গণপিটুনির বিরুদ্ধে সরব প্রধানমন্ত্রী, নাম না করে খোঁচা বিরোধীদের

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): গণপিটুনি ইস্যুতে নাম না করে বিরোধীদের বিধলেন প্রধানমন্ত্রী। শান্তি এবং সম্প্রীতি রক্ষা করার জন্য প্রত্যেককে রাজনীতির উর্দ্ধে উঠতে হবে বলে শনিবার জানিয়েছেন তিনি।

সম্প্রতি রাজস্থানের আলোয়ার সহ দেশের একাধিক জায়গায় গণপিটুনির ঘটনা ঘটেছে তা নিয়ে সংসদের ভেতর ও বাইরে বিরোধীরা বারবার সরব হয়েছে। এবার এই বিষয়ে মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী নিজে। তিনি জানিয়েছেন, বিষয়টি (গণপিটুনি) নিয়ে আমি ও আমার দল স্পষ্ট অবস্থান গ্রহণ করেছি। এর বিরোধিতায় আমরা বহুবার সরব হয়েছি। যদি এরকম একটি ঘটনাও ঘটে তবে তা দুর্ভাগ্যজনক। শান্তি এবং সম্প্রীতি রক্ষা করার জন্য প্রত্যেককে রাজনীতির উর্দ্ধে উঠতে হবে।

গণপিটুনিকে অপরাধ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই বিষয়কে নিছক পরিসংখ্যানে নামিয়ে আনা এবং তা নিয়ে রাজনীতি করাটা হাস্যকর বিষয়। বিপথগামী মানুষেরা এর (গণপিটুনি) থেকে ফায়দা তুলতে চায়।

প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ২০১৪ থেকে ৩রা মার্চ ২০১৮ পর্যন্ত গণপিটুনিতে ৪৫ জন মানুষ প্রাণ হারিয়েছে। ৯টি রাজ্যে ৪০টি মামলা সামনে এসেছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top