News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে গাঁজা বাগান ধবংস করেছে পুলিশ
Image

খোয়াইয়ে গাঁজা বাগান ধবংস করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ আগষ্ট৷৷ রাজ্যে গাঁজা বিরোধী অভিযান সমানে চলছে৷ এই অভিযানে ব্যাপক সাফল্যও পাচ্ছে পুলিশ৷ জানা গেছে,, বিগত বেশ কয়েক দিনে পশ্চিম জেলার সিধাই, লেফুঙ্গা, পাটনি ও রানিরবাজার এলাকায় এসডিপিওর নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা চারা ধবংস করা হয়েছে৷ জানা গেছে, জিরানিয়ার এসডিপিও বিপ্লব দাসের নেতৃত্বে প্রচুর গাঁজার চারা ধবংস করা হয়েছে৷ গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ টিম টানা অভিযান জারি রেখেছে৷ একইভাবে খোয়াইয়ের রথটিলার পার্শ্ববতী গ্রামে এক অভিযান সংগঠিত করা হয় শনিবার সকালে৷ গোপন খবরের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ এলাকার রথটিলার পাশ্বর্তী গ্রামে গাঁজা বিরোধী অভিযানে নেমে জঙ্গলের ভেতর বেশ কয়েক হেক্টর জমিতে গাঁজারবাগান ধবংস করে দিয়েছে৷ পুলিশ জানিয়েছে, গাঁজার চারা ধবংস করার অভিযান জারি আছে৷ তবে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷ নেশামুক্ত ত্রিপুরা গড়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তারপর থেকে রাজ্যের বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান জারি রয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top