News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে মহামারির রূপে জাপানিজ এনসেফেলাইটিস, মৃত্যু বেড়ে ৬৮
Image

অসমে মহামারির রূপে জাপানিজ এনসেফেলাইটিস, মৃত্যু বেড়ে ৬৮

গুয়াহাটি, ১২ আগস্ট (হি.স.) : বন্যার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে এবার জাপানিজ এনসেফেলাইটিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রূপ নিয়েছে মহামারির। এই ব্যাধিতে আক্রান্ত হয়ে রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যে ৬৮ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি তথ্যে জানা গেছে। বেসরকারি হিসাবে এর সংখ্যা আরও বেশি বলে দাবি করা হচ্ছে।

এখন পর্যন্ত মৃত্যুর যে খবর পাওয়া গেছে তাতে ডিব্রুগড় জেলায় সর্বাধিক ১৩, কামরূপ ও কামরূপ গ্রামীণ জেলায় দশ, শিবসাগরে আট, লখিমপুরে ছয়। এভাবে শোণিতপুর জেলায় আট, মঙ্গলদৈয়ে একজনের মৃত্যু হয়েছে জাপানিজ এনসেফেলাইটিসে।

সরকারি তথ্য বলছে, ডিব্রুগড়, শোণিতপুর ও কামরূপে জাপানিজ এনসেফেলাইটিসে মৃত্যুর সংখ্যা বিগত বছরগুলিরে চেয়ে এবার বেশি। গত বছর (২০১৭) শোণিতপুরে মাত্র দুজনের মৃত্যু হয়েছিল। এবার বেড়ে হয়েছে আট। ডিব্রুগড়ে গতবছর দশজন মৃত্যুবরণ করলেও এবার সর্বাধিক ১৩ হয়েছে। একইভাবে কামরূপে গতবারের চারের জায়গায় এবার মৃত্যু হয়েছে দশজনের।

তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত জাপানিজ এনসেফেলাইটিসে ৬৮ জনের মৃত্যুর পাশাপাশি ৩০৮ জনের শরীরে এই রোগের জীবাণু পাওয়া গেছে। এছাড়া প্যানক্রিয়াস, ম্যালেরিয়া সদৃশ রোগে আক্রান্তের সংখ্যা ৮৭৪। তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

এদিকে ডেঙ্গু-আক্রান্ত কোনও রোগীর এখনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এ পর্যন্ত এই ব্যাধিতে ৫৪ জন আক্রান্ত হয়েছেন বলে খবরে প্রকাশ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top