News Flash

  • Home
  • Uncategorized
  • বাদল অধিবেশনের শেষ দিনেও বিবাদ
Image

বাদল অধিবেশনের শেষ দিনেও বিবাদ

বাদল অধিবেশনের শেষ দিনে শুক্রবারও জারি ছিল এই বিবাদ৷ এদিন সংসদে তিন তালাক বিরোধী বিলের সংশোধনী পেশ করে সরকার৷ এই সংশোধনী অনুসারে বিচার শুরুর আগে অভিযুক্তের গ্রেফতারি বাধ্যতামূলক নয়৷ কংগ্রেসের দাবি, অধিবেশনের শেষ দিনে এভাবে বিল পাশ করানো অনুচিত৷ রাজনৈতিক বিশেষজ্ঞদেজর একাংশের মতে যদিও হারের পর মুখ বাঁচাতে এদিন বেঙ্কাইয়ার ডাকা পার্টি বয়কট করে কংগ্রেস৷ চলতি অধিবেশনের শুরু থেকেই সংসদে একের পর এক ধাক্কা খেয়েছে কংগ্রেস৷ অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে মুখ পুড়েছে বিরোধীদের৷ হাসতে হাসতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছেন নরেন্দ্র মোদি৷ অধিবেশনের মাঝে একাধিক দল কংগ্রেসের হাত ছেড়ে যোগ দিয়েছে শাসক শিবিরে৷ এর মধ্যে অন্যতম তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি৷ ফলে ২০১৯ এর নির্বাচনের আগে বিরোধী জোট নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ অধিবেশনের শেষে রাজ্যসভার সহ সভাপতি নির্বাচনেও ধাক্কা খেয়েছে কংগ্রেস৷ নির্বাচনে লণে হার হয়েছে তাদের৷ ওদিকে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও জয় ছিনিয়ে নিয়েছে শাসক শিবির৷ —
আসন্ন লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বিজেপি সরকারকে বিপাকে ফেলতে গিয়ে বার বার পর্যুদস্ত হচ্ছে বিরোধীরা৷ নোটবন্দী থেকে জিএসটি সবকিছুতেই কেন্দ্রীয় বিজেপি সরকারকে নাজেহাল করতে গিয়ে হাত পোড়াচ্ছে বিরোধীরা৷
সংসদের প্রধান বিরোধী দল কংগ্রেস সহ অবিজেপি দলগুলো জোটবদ্ধ হয়েও আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ জোটে বিরুদ্ধে লড়াইয়ের ভাবনায় রাজধানীতে বার বার বসেছে৷ এই জোটের দোসর তেলেগু দেশম পার্টি থেকে সম্প্রতি লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেও মুখ পুড়েছে বিরোধীদের৷ বৃহস্পতিবার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে পর্যুদস্ত হয়েচে বিরোধীরা৷ রাজ্যসভায় সংখ্যা গরিষ্ঠতা না থেকেও এনডিএ জোটপ্রার্থীকে জিতিয়ে বিরোধীদের আডও একবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বিজেপি৷ এবার বিরোধীদের ওই জোটে ফাটল ধরালো আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এতদিন যিনি কি না বিজেপি মিছিলে সামনের সারিতে ছিলেন, তিনিই এবার সোজা ইউ টার্ন নিলেন৷ নেতৃত্ব দেওয়া তো দূর, ফেডারল ফ্রন্টে সামিলই হেবেন না কেজরি৷ এমনটাই ঘোষণা করলেন খোদ অরবিন্দ কেজরিওয়াল৷
শুক্রবার সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে উপরাষ্ট্রপতি আয়োজিত ব্রেকফাস্ট পার্টি বয়কট করল কংগ্রেস৷ এই পার্টি আয়োজন করেছিলেন বেঙ্কাইয়া নাইডু৷ বৃহস্পতিবার রাজ্যসভার সহ সভাপতি নির্বাচনের পর উচ্চকক্ষের সাংসদদের সেই আয়োজনে আমন্ত্রণ জানান তিনি৷ কিন্তু শুক্রবার সকালে বেঙ্কাইয়া ব্রেকফাস্ট পার্টিতে দেখা যায়নি কংগ্রেসের কোনও সাংসদকে৷ দলের পক্ষে জানানো হয়েছে, বেঙ্কাইয়া পক্ষপাতুষ্ট আচরণের জন্যই তাঁর আমন্ত্রণে সাড়া দেয়নি কংগ্রেস৷
নবনির্বাচিত সভা সভাপতি হরিবংশ নারায়ণ সিংয়ের সম্মানে এদিন সকাল ৯৩০ মিনিটে ব্রেকফাস্ট পার্টির আয়োজন করেছিলেন সদনের সভাপতি তথা উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু৷ কংগ্রেসের অভিযোগ, রাজ্যসভায় রাফালে চুক্তিতে দুর্নীতি নিয়ে কংগ্রেস সাংসদদের বলার সুযোগ দিচ্ছেন না বেঙ্কাইয়া৷ ফলে বিপুল অংকের এই দুর্নীতি মানুষের সামনে আসছে না৷ তাছাড়া সরকার গুরুত্বপূর্ণ নানা বিল বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই সংসদে পেস করছে বলেও অভিযোগ কংগ্রেসের৷ লোকসভা ও রাজ্যসভায় সরকার বিরোধীদের গুরুত্ব দিচ্ছে না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছে কংগ্রেস৷ সম্প্রতি মণিপুরে ন্যাশনাল স্পোর্টস অ্যাকাডেমির গঠন সংক্রান্ত একটি বিল বিরোধীদের আপত্তি সত্বেও রাজ্যসভায় পেশ করে সরকার৷ হোমিওপ্যাথি সেন্ট্রাল কাউন্সিলের ফেরবদল সংক্রান্ত বিল নিয়েও আপত্তি রয়েছে কংগ্রেসের৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top