News Flash

  • Home
  • Uncategorized
  • বাঁকুড়ায় যুবককে বিষ খাইয়ে হত্যার অভিযোগে ধৃত স্ত্রী ও শ্যালককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ
Image

বাঁকুড়ায় যুবককে বিষ খাইয়ে হত্যার অভিযোগে ধৃত স্ত্রী ও শ্যালককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

বাঁকুড়া, ১১ আগস্ট (হি.স.) : বাঁকুড়ায় বিষ খাইয়ে যুবককে হত্যার অভিযোগে ধৃত স্ত্রী ও শ্যালককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বাঁকুড়া আদালত। শনিবার ধৃতদের আদালতে তোলা হয়। মৃত বিবেকানন্দ ঘোষের পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ গতকাল স্ত্রী পূর্ণিমা ঘোষ ও শ্যালক রমেশ ঢাঙকে গ্রেফতার করে ।

রাণিগঞ্জের অন্ডালের বিবেকানন্দ ঘোষের সাথে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি খটিয়ালের পূর্ণিমার বিয়ের পর থেকে মনোমালিন্য শুরু হয় ।মাঝে মাঝেই অশান্তির জেরে পূর্ণিমা বাপের বাড়ি চলে আসতো। ঘটনার দু দিন আগে পূর্ণিমা বাপের বাড়ি চলে আসায় বিবেকানন্দ বাবু স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করতে গংগাজলঘাটি আসেন ।বৃহস্পতিবার পূর্ণিমা দেবী শ্বশুর বাড়িতে ফোন করে জানায় যে তার স্বামী খুব অসুস্থ হয়ে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন ।খবর পেয়ে বিবেকানন্দ বাবুর পরিবারের লোকজন বাঁকুড়া হাসপাতালে এসে দেখেন সে মৃত ।তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে তারা নিশ্চিন্ত হন যে তাকে মারধর করা হয়েছে ।তারপর তাকে বিষ খাওয়ানো হয় বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় ।এই ঘটনার পর গঙ্গাজলঘাটির খটিয়ালে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top