News Flash

  • Home
  • Uncategorized
  • নেশামুক্ত ও নারী নির্যাতনমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ চলছে ঃ মুখ্যমন্ত্রী
Image

নেশামুক্ত ও নারী নির্যাতনমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ চলছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট ৷৷ আমাদের রাজ্যে শিক্ষা, সংসৃকতি, ক্রীড়া ক্ষেত্রে বহু প্রতিভাবন ব্যক্তি রয়েছেন৷ রাজ্য সরকারের কাজ হল সঠিক মূল্যায়নের মাধ্যমে তাদের উৎসাহিত করা৷ বর্তমান রাজ্য সরকার সেই দিশাতেই কাজ করছে৷ আজ উদয়পুরের রাজর্ষী কলাক্ষেত্রে উদয়পুর ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, বর্তমানে রাজ্য সরকার শিক্ষার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে৷ ছাত্র ছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানের জন্য রাজ্য সরকার গুরুত্বসহকারে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷ তিনি বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে রাজ্যের শিক্ষামন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করেছেন৷ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকার প্রথম ৫ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে৷ শুধু শিক্ষা নয় ক্রীড়া, সংসৃকতি সিভিল সার্ভিস প্রভৃতি ক্ষেত্রের শেষ্ঠদেরও পুরস্কার প্রদান করবে রাজ্য সরকার৷
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজ্যের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে৷ ধলাই জেলায় নবোদয় বিদ্যালয় স্থাপন করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ২০ কের জমি প্রদান করা হয়েছে৷ তিনি বলেন, বিগত সরকারের আমলে রাজ্যে ট্রিপল আইটি স্থাপন করার জন্য কোনও উদ্যোগ নেয়া হয়নি৷ কারণ তারা চাইছিল না ত্রিপুরায় ভবিষ্যতে এডুকেশন হাব তৈরি হোক৷ কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যে ট্রিপল আইটি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে৷ ইতিমধ্যেই এন আই টি-তে ক্লাস শুরু হয়ে গেছে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, গরিব মেধাবী ছাত্র-ছাত্রী যাদের ৫০ শতাংশ নম্বর রয়েছে তারা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে কোর্স করতে পারবে৷ এই ঋণের সুদের টাকা বহন করবে রাজ্য সরকার৷ এছাড়াও জনজাতি এলাকায় শিক্ষার মানোন্নয়নে নতুন ২৪টি একলব্য মডেল রেসিডেনশিয়াল বিদ্যালয় স্থাপন করা হবে৷ ইতিমধ্যেই এর অনুমোদন পাওয়া গেছে৷ আগামী ৩ বছরের মধ্যে এই সুকলগুলি চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, আমাদের স্বপ্ণ হল ত্রিপুরাকে একটি শ্রেষ্ঠ রাজ্য রূপে গড়ে তোলা৷ সেই জন্য শিক্ষাসহ প্রতিটি বিষয়েই আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি৷ বর্তমান সরকার রাজ্যে এডুকেশন হাব বানানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ শুধু তাই নয়, আগামী ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে সাব্রুমে ফেনী নদীর উপর সেতুটির নির্মাণ কাজ শেষ হলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য বিজনেস হাব হবে ত্রিপুরা৷ এরফলে রাজ্যের ছেলে-মেয়েদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে৷ বিগত সরকারের আমলে রাজ্যের ছেলে মেয়েদের শুধুমাত্র সরকারি চাকুরীর উপর নির্ভরশীল করে তোলা হয়েছিল৷ কর্মসংস্থানের কোনও বিকল্প উপায় সৃষ্টি করা হয়নি৷ কিন্তু বর্তমান রাজ্য সরকার সরকারি চাকুরীর পাশাপাশি ছেলে-মেয়েদের স্বরোজগারী করার লক্ষ্যে কাজ করছে৷ তিনি বলেন, আমরা নেশামুক্ত, নারী নির্যাতনমুক্ত ত্রিপুরা গড়ার শপথ নিয়ে কাজ করছি৷ আমাদের পূর্ণ বিশ্বাস, ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর আশীবার্দে ভিশন ডকুমেন্টে যা যা বলা হয়েছিল তা আগামী পাঁচ বছরের মধ্যে আমরা পূরণ করব৷ মুখ্যমন্ত্রী উদয়পুর ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান৷ এই বিদ্যালয় আগামী দিনেও আরও খ্যাতি অর্জন করে উদয়পুর সহ রাজ্যের নাম উজ্জ্বল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, রাজ্যের শিক্ষাক্ষেত্রে উদয়পুর ইংলিশ মিডিয়াম বিদ্যালয় একটি উল্লেখযোগ্য নাম৷ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকদের সহযোগিতায় এই বিদ্যালয় সুনাম অর্জন করেছে৷ উদয়পুরের অভিভাবকগণ দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন উদয়পুরে আরও একটি ইংরেজি মাধ্যম সুকল চালু করার৷ কিন্তু বিগত সরকার অভিভাবকদের এই দাবিকে গুরুত্ব দেয়নি৷ বর্তমান রাজ্য সরকার অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে উদয়পুরে আরও একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয় স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে৷ রাজ্য সরকার রাজ্যে গুণগতমান সম্পন্ন শিক্ষার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন উদয়পুর ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন সাহা ও চা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা৷ অনুষ্ঠানে এই বিদ্যালয়ের ৯ জন ছাত্র-ছাত্রী যারা এ বারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় স্থান করে নিয়েছে তাদের সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী সহ অনুষ্ঠানের অন্যান্য অতিথিগণ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top