News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির স্কুলে ছাত্রী ধর্ষণের ঘটনায় পুলিশ ও স্কুল কর্তৃপক্ষকে নোটিশ পাঠাল দিল্লি মহিলা কমিশন
Image

দিল্লির স্কুলে ছাত্রী ধর্ষণের ঘটনায় পুলিশ ও স্কুল কর্তৃপক্ষকে নোটিশ পাঠাল দিল্লি মহিলা কমিশন

নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.) : দিল্লির সরকারি স্কুলে ছাত্রী ধর্ষণের ঘটনায় দিল্লি পুলিশ ও স্কুল কর্তৃপক্ষকে নোটিশ পাঠাল দিল্লি মহিলা কমিশন। বৃহস্পতিবার স্কুলের মধ্যেই ধর্ষিতা হয় ৬ বছরের ওই শিশুটি। শিশুর বয়ানের ভিত্তিতে একজন ইলেক্ট্রিক মিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযোগ, ওই যুবক শিশুটিকে স্কুল কম্পাউন্ডের মধ্যে থাকা পাম্প হাউসের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে । এই ঘটনার প্রতিবাদে শুক্রবার স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। একজন অভিভাবক বলেন, যেখানে কোনও মহিলা স্কুলে ঢুকতে চাইলে রেজিস্ট্রারে এন্টি করতে হয়্। সেখানে কিভাবে স্কুলের মধ্যে একজন পুরুষ ঢুকল?
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার স্কুল থেকে ফিরছিল দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়া। সেই সময় তাকে স্কুলের পাম্প ঘরে টেনে নিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। অভিযোগ, এরপর সেখানেই শিশুটিকে ধর্ষণ করে ওই ইলেকট্রিশিয়ান। জানা গিয়েছে, ওই বাচ্চাটির পরিবার স্কুলের কাছেই একটি বস্তিতে থাকে। স্কুল থেকে বাড়ি ফিরলে বাচ্চাটির মা প্রথম দেখতে পান যে তাঁর মেয়ের গোপনাঙ্গ থেকে রক্ত বেরচ্ছে। সঙ্গে সঙ্গেই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাচ্চাটিকে। সেখানেই চিকিৎসকরা জানান, ধর্ষণের শিকার হয়েছে ওই শিশু। অভিযুক্ত ইলেকট্রিশিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে তোলা হয়। ঘটনার প্রতিবাদে অভিভাবকরা এদিন স্কুল চত্বরে বিক্ষোভ দেখায়। জানা গিয়েছে, গত একমাস ধরে ওই স্কুলে কাজ করছিল এই ইলেকট্রিশিয়ান। পুলিশ জানিয়েছে, আদতে বছর ৩৭-এর ওই ব্যক্তি দিল্লি পুরসভার স্থায়ী কর্মী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে স্কুলের মধ্যে শিশুদের যৌন হেনস্থার ঘটনা এই প্রথম নয়। দে শের বিভিন্ন প্রান্তে বহুবার ঘটেছে শিউরে ওঠার মতো এ হেন ঘটনা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top