News Flash

  • Home
  • Uncategorized
  • ড্রাগস ব্যাপারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ সেবকারীদের
Image

ড্রাগস ব্যাপারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ সেবকারীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগষ্ট৷৷ ড্রাগসের ভয়াবহতা যে কতটুকু তা স্বচক্ষে দেখে অতিসত্ত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শুক্রবার এক বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ৷ যদিও এদিনই তাঁর চিনে যাওয়ার কথা৷ জানা গেছে তিনি তাঁর সফরসূচি পিছিয়ে দিয়েছেন৷ বৃহস্পতিবার কমিউনিটি হলে-এ ড্রাগসের উপর এক কর্মশালার আয়োজন করা হয়৷ কর্মশালা থেকে ফিরে তিনি আধিকারিকদের নিয়ে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক করেন৷ স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ এ বিষয়ে বলেন, ড্রাগসের ভয়াবহ রূপ দেখলাম৷ যদি অচিরেই তা বন্ধ না করা যায় তাহলে যুবসমাজ একেবারে ধবংস হয়ে যাবে৷ তিনি আরও বলেন, ড্রাগস সেবনকারী বেশ কয়েকজন তাঁকে অনুরোধ জানিয়েছেন, শক্ত হাতে ড্রাগস ব্যাপারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে৷ যাতে তারা জেল থেকে জামিন না পায়৷ অন্যথায় সুকল কজেরে ছাত্র ছাত্রীদের ভবিষ্যত বিপদের মুখে ধাবিত হবে৷ জানা গেছে, একটি সার্ভে মোতাবেক বর্তমানে দামছড়া এলাকায় ১৪৬ জন ইনজেকশনের মাধ্যমে নেশা দ্রব্য গ্রহণকারী রয়েছেন৷ নতুন সার্ভে হলে এর সংখ্যা আরও বাড়াতে পারে বলে স্থানীয়দের অভিমত৷
প্রসঙ্গত, গত প্রায় এক বছর যাবৎ রাজ্যে হেরোয়িন, ব্রাউন সুগারের মত ড্রাগসের রমরমা কারবার চলছে৷ এর সাথে বহিঃরাজ্যের একটি চক্র জড়িত রয়েছে৷ রাজধানী আগরতলা শহর সহ গোটা রাজ্যেই এই চক্রটি সক্রিয় রয়েছে৷ বিশেষ করে উত্তর জেলায় এই চক্রের পান্ডারা আস্তানা গড়ে তুলেছে৷ সেখান থেকে এই নেশা সামগ্রী রাজ্যের রাজধানী আগরতলা সহ অন্যান্য স্থানে চোরাচালান করা হচ্ছে৷ ড্রাগস মাফিয়াদের খপ্পরে পড়ে বহু যুবক বিপথে পারিচালিত হচ্ছে৷ নানা ধরনের অসামাজিক কাজকর্মে লিপ্ত হচ্ছে৷ যুব সমাজ ধবংসের পথে ধাবিত হচ্ছে৷ পূর্বতন বামফ্রন্ট সরকার এই নেশার বিরুদ্ধে ততটা কার্য্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় তার দৌরাত্ম্য৷ নতুন বিজেপি জোট সরকার অবশ্য নেশার বিরুদ্ধে কোমার বেধে নেমেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top