News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাঁইয়ের বিরুদ্ধে ধর্ষণ-মামলা নগাঁওয়ে
Image

কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাঁইয়ের বিরুদ্ধে ধর্ষণ-মামলা নগাঁওয়ে

নগাঁও (অসম), ১০ আগস্ট, (হি.স.) : রেল প্রতিমন্ত্রী, নগাঁওয়ের সাংসদ রাজেন গোহাঁইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে নগাঁও থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেছেন জনৈক মহিলা। বিষয়কে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে নগাঁওয়ের পুলিশ সুপার শংকরব্রত রায়চৌধুরী বলেছেন, গত ২ আগস্ট জনৈক মহিলা রেল প্রতিমন্ত্রী রাজেন গোহাঁইয়ের বিরুদ্ধে এক এফআইআর দায়ের করেছিলেন। প্রদত্ত এফআইআর-এর ভিত্তিতে আজ নগাঁও সদর থানায় ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪১৭, ৩৭৬ এবং ৫০৬ ধারায় ২৫৯২/২০১৮ নম্বরে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার সত্যতা কতটুকু তা জানতে তদন্ত প্রক্রিয়া চলছে। এর পেছনে অদৃশ্য রহস্য লুকিয়ে রয়েছে কি না তা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাঁইয়ের উদ্ধৃতি দিয়ে তাঁর ঘনিষ্ঠরা বলেছেন, ঢাঁহা মিথ্যে। পরিচ্ছন্ন সাজানো। পুলিশি তদন্তে সব পরিষ্কার হয়ে যাবে। এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তবে যে বা যারা ষড়যন্ত্র রচনা করেছে তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন মন্ত্রীর ঘনিষ্ঠরা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top