News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূলকে সরিয়ে রাজ্যে বিজেপি ক্ষমতায় আনার ডাক দিলেন অমিত শাহ
Image

তৃণমূলকে সরিয়ে রাজ্যে বিজেপি ক্ষমতায় আনার ডাক দিলেন অমিত শাহ

কলকাতা, ১১ আগস্ট (হি. স.) : নারদা-সারদা-রোজ ভ্যালি- সিন্ডিকেট, একটা ভ্রষ্টাচারের সিরিজ হয়ে উঠেছে বাংলা৷ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে রাজ্য দখলের ডাক দিয়ে এমনই আভিযোগ করলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ৷ তৃণমূল সরকারকে সরিয়ে তাঁদের এ রাজ্যে আনার আর্জি রাজ্যবাসীর কাছে রাখলেন তিনি৷ ক্ষমতায় আসলে নিজেদের প্রমাণ করবেন বলে দাবি জানিয়ে গেলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি ৷ তিনি বলেন, বাংলা কংগ্রেসকে সুযোগ দিয়েছে, বাম এবং এখন তৃণমূলের ওপরও আস্থা রেখেছেন রাজ্যের মানুষ৷ একবার বিজেপিকেও সেই দায়িত্ব দিক বাংলার মানুষ, রাজ্যবাসীর কাছে এই অনুরোধ রেখে গেলেন তিনি|

আজ ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের ১১১-তম দিবসে ভারতীয় জনতা যুব মোর্চার যুব স্বাভিমান সমাবেশে অমিত শাহ ছিলেন প্রধান বক্তা| মঞ্চে ক্ষুদিরামের প্রতিকৃতিতে পুষ্প অর্পন করে অনুষ্ঠানের সূচনা করেন অমিতবাবু| মঞ্চের নিচেও বড় করে লেখা ছিল কাজী নজরুল ইসলামের ‘কান্ডারী হুঁশিয়ার’-এর বিখ্যাত সেই পংক্তি- “ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্ বলিদান”|

অমিতবাবু বলেন, নারদা-সারদা-রোজ ভ্যালি- সিন্ডিকেট, একটা ভ্রষ্টাচারের সিরিজ হয়ে উঠেছে বাংলা৷ কোল মাফিয়া, ক্যাটাল মাফিয়া- এই ভ্রষ্টাচার থেকে মুক্তি চাইলে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি-র প্রতি আস্থা রাখুন| একবার সুযোগ দিন, উন্নয়ন করে দেখাবো| আগে এই বাংলায় রবীন্দ্র সঙ্গীত, শ্রী চৈতন্যের কির্তন লোকে শুনত. এখন সনে বোমার আওয়াজ| একটার পর একটা পিস্তল আর বোমার কারখানা| সংস্কৃতির এই অবক্ষয় রোধের জন্য এ রাজ্যে বিজেপি-র সরকার আনতে হবে|

তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের কড়া সমালোচনা করতে গিয়ে তিনি হুঁশিয়ারী দিয়ে বলেন, হত্যাকারী কখনও বাঁচতে পারে না| কমিউনিস্টদের দিকে তাকান| ক্ষমতা চলে গেলে সব বদলে যায়| তৃণমূল সরকারের কটাক্ষ করতে তাঁর বক্তব্য এই জমানায় রাজ্যে মাফিয়ারাজ চলছে৷ তৃণমূলের শাসনে বেড়েছে দুর্নীতি৷ এই রাজ্যে জিডিপির হার ২৫% থেকে ৩% নেমে এসেছে৷ তাঁর সাফ বক্তব্য বাংলার ক্ষমতা পেয়েও উন্নয়ন করতে পারেনি তৃণমূল সরকার৷ ক্ষমতায় এলে শুধুমাত্র রাজ্যের উন্নয়নের জন্য কাজ করবে বিজেপি৷

অমিতবাবু সমবেতদের বলেন, মমতাদি কখনও কনগ্রেসের বা ইউপিই-র শরিক ছিলেন| ত্রয়োদশ অর্থ কমিশনের সুপারিশে এর রাজ্য কত টাকা পেয়েছিল জানেন? ১ লক্ষ ৩২ হাজার কোটি টাকা| আর কেন্দ্র মোদী সরকার আসার পর এনডিএ আমলে চতুর্দশ অর্থ কমিশনে এ রাজ্য কত পেয়েছে, জানেন? ৩ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা|আমি জানতে চাই, বাংলার গ্রামেগঞ্জে ওই টাকা গিয়েছে? সমবেতরা অস্পষ্ট কন্ঠে জবাব দেয়, না| অমিতবাবু বলেন, জোরে বলেন, ওই টাকার মুখ কেউ দেখেছেন আপনারা? এবার সমবেত জোরে উত্তর আসে, নাআআআআ| অমিতবাবু প্রশ্ন করেন, তাহলে বলুন, ওই টাকা গেল কোথায়? কেন্দ্রীয় নানা প্রকল্পের সাফল্যের খতিয়ান দিয়ে অমিতবাবু বলেন, তিন লক্ষ গ্রামে বিদ্যুত সংযোগ দেওয়া হয়েছে| বিকাশ করতে গেলে এ রাজ্যে মোদিজির হাত ধরতে হবে|

আজ মেয়ো রোডের সমাবেশে তিনি পঞ্চায়েত ভোটের কথা উল্লেখ করে অমিতবাবু জানান, পঞ্চায়েত ভোটে তাঁদের কর্মীদের ওপর হামলা সত্ত্বেও বিজেপির ফল ভাল ছিল৷ সাত হাজার আসনে বিজেপি জিতেছে| এতেই উৎসাহী তাদের কর্মীরা, বলেন তিনি৷ কর্মী সমর্থকদের উদ্দেশ্য তাঁর বক্তব্য ২০১৯-এ বাংলায় ২২ আসনে জিতবে হবে৷ এই মুহূর্তে দেশে ১৯টি রাজ্যের ক্ষমতায় রয়েছে বিজেপি৷ এবার পাখির চোখ বাংলা৷ কারণ বিজেপি সভাপতির স্পষ্ট বার্তা বাংলায় ক্ষমতা ছাড়া জয় সম্পূর্ণ হয় না৷

মা দুর্গার বিসর্জন করতে দেব না| সরস্বতী পুজো নিয়ে সমস্যা| এ সব আগে কখনও হয়েছে? এই প্রশ্ন তুলে অমিতবাবু বলেন, আমরা কথা দিচ্ছি, বিজেপি এলে এ রকম কখনও হবে না৷” তিনি বলেন, “ভোট ব্যাঙ্কের রাজনীতির একটা সীমা থাকবে তো| একটা কথা স্পষ্ট করে জানিয়ে রাখি মমতাদি- সব কথা জানাতে আমাদের কার্যকর্তারা গ্রামে গ্রামে, গলিতে গলিতে, ঘরে ঘরে ঘরে যাবে| লোকসভায় ২২টার কম আসনে আপনারা আটকে রাখতে পারেন কি না দেখুন| এর পর ভারতমাতার জয়ধ্বনি দিয়ে ভাষণ শেষ করেন অমিতবাবু|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top