News Flash

  • Home
  • Uncategorized
  • লর্ডস টেস্টের শুরুতেই ব্যকফুটে ভারত, সামি-ইশান্তদের উপর নির্ভর
Image

লর্ডস টেস্টের শুরুতেই ব্যকফুটে ভারত, সামি-ইশান্তদের উপর নির্ভর

লর্ডস, ১১ আগস্ট (হি.স.) : লর্ডসে দ্বিতীয় টেস্টে ভারতীয় ইনিংসের মেরুদন্ড একাই ভেঙে দিলেন অ্যান্ডারসন। একাই তুলে নেন পাঁচটি উইকেট। লর্ডসের মাটিতে সব থেকে সফল বোলার কিংবদন্তি এই পেসারই। লর্ডসের মাটিতে জিমির সংগ্রহ ৯৯টি উইকেট। অ্যান্ডারসন ছাড়া দু’টি উইকেট পান ক্রিস ওকস। একটি করে শিকার স্টুয়ার্ট ব্রড এবং স্যাম কুরানের। ভারতের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। বিরাট ২৩ রান করেন। তবে ভারতকে ১০০ রানের গণ্ডি পেরতে যিনি সব থেকে বড় ভূমিকা নেন তিনি হলেন মহম্মদ সামি। মাত্র ৩ বলে ১০ রান করে ভারতের রানকে ১০০-এর গণ্ডি পার করতে সাহায্য করেন সামি। এই পরিস্থিতিতে লর্ডস টেস্ট জিততে হলে ভারতীয় পেসারদের তৃতীয় দিনের শুরু থেকে জ্বলে উঠতে হবে। এমনিতেই পেস সহায়ক উইকেট হিসেবে পরিচিত লর্ডস। তার উপর বৃষ্টি এবং তার ফলে পরিবর্তিত আবহাওয়া পেসারদের কাজটা আরও সহজ করে দেওয়ার জন্য যথেষ্ট। ইংল্যান্ডের ইনিংসের প্রথম পাঁচ ওভারের মধ্যে তিনটি উইকেট তুলে নিতে পারলে অনেকটাই ম্যাচে ফিরে আসবে ভারত। লর্ডসের যা উইকেট তাতে এই কাজ মোটেও কঠিন নয়। মহম্মদ সামি এবং ইশান্ত শর্মা যদি স্বমেজাজে থাকেন তা হলে এই কাজ করে দেখানোর ক্ষমতা রয়েছে ভারতের।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top