News Flash

  • Home
  • Uncategorized
  • বিচার ব্যবস্থাকে মানুষের কাছে পৌঁছানোর কাজ চলছে ঃ আইনমন্ত্রী
Image

বিচার ব্যবস্থাকে মানুষের কাছে পৌঁছানোর কাজ চলছে ঃ আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১০ আগস্ট ৷৷ জওহর নগরে ধলাই জেলা শাসকের অফিস কমপ্লেক্সে আজ ধলাই জেলা ও দায়রা জজ আদালতের উদ্বোধন

রতন লাল নাথ

করেন আইনমন্ত্রী রতনলাল নাথ এবং ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রস্তোগী৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরিমল দেববর্মা, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র, বিচারপতি অরিন্দম লোধ, আইন সচিব দাতামোহন জমাতিয়া, রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা, ঊনকোটি জেলার জেলা ও দায়রা জজ পি কে দত্ত, ধলাই জেলার জেলা ও দায়রা জজ এস কে মজুমদার, জেলাশাসক বিকাশ সিং, কমলপুর বার এসোসিয়েশনের সভাপতি তমাল বর্মণ প্রমুখ৷ অনুষ্ঠানের শুরুতে আইনমন্ত্রী রতনলাল নাথ মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পাঠ করে শোনান৷
আইনমন্ত্রী রতনলাল নাথ বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করে বিচার ব্যবস্থাকে গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি আরও বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ইতিমধ্যে তিন জেলায় তিনটি জেলা ও দায়রা জজ আদালত খোলা হয়েছে৷ এখন রাজ্যের ৮টি জেলাতেই জেলা ও দায়রা জজ আদালত চালু হয়েছে৷ এছাড়া আরও ৮টি মহকুমায় জুডিশিয়াল আদালত খোলার পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে৷ শাসন, আইন, বিচার এবং মিডিয়া এই চারটি স্তম্ভের সমন্বয়ে কাজ করে ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তুলতে চায় রাজ্য সরকার৷ রাজ্য সরকার সকল অংশের মানুষের সহযোগিতায় ত্রিপুরাকে নেশামুক্ত এবং অপরাধ মুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলতে চাইছে৷
ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রস্তোগী তাঁর ভাষণে বলেন, সরকার এবং বিচার ব্যবস্থায় সমন্বয়ের মাধ্যমে সুন্দর রাজ্য এবং সমাজ গড়ে উঠতে পারে৷ তিনি বলেন, আমরা ন্যায়বিচার ব্যবস্থাকে তৃণমূলস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি৷ ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র সুষ্ঠু ন্যায়বিচার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেন৷ বক্তব্য রাখেন কমলপুর বার এসোসিয়েশনের সভাপতি তমাল বর্মণ৷ স্বাগত ভাষণ দেন ঊনকোটি জেলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি পি কে দত্ত৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ধলাই জেলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি এস কে মজুমদার৷ অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীগণ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top