News Flash

  • Home
  • Uncategorized
  • ফের উত্তপ্ত কাবুল, জঙ্গিদের সংঘর্ষে হত সেনা জওয়ান
Image

ফের উত্তপ্ত কাবুল, জঙ্গিদের সংঘর্ষে হত সেনা জওয়ান

কাবুল, ১০ আগস্ট (হি.স.) : ফের উত্তপ্ত কাবুল৷ আফগানিস্তানে ভয়াবহ তালিবানি হামলায় মারা গেলেন সেনা জওয়ান৷ আহত হয়েছেন আরও অনেকে৷ নিরাপত্তারক্ষী এবং তালিবানি জঙ্গিদের মধ্যে চলছে সংঘর্ষ৷ সূত্রের খবর, ঘজনির দক্ষিণ-পূর্ব দিকে এই সংঘর্ষে কমপক্ষে একজন সেনা নিহত হয়েছে৷ এবং সাতজন আহত হয়েছে৷ বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থানে তালিবান জঙ্গিরা হামলা চালায় বলে জানা গিয়েছে৷
সূত্রের খবর, এই গুলির লড়াইয়ের জন্য এলাকায় বৈদ্যুতিক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে৷ শহরের সর্বত্র তালিবানি জঙ্গিদের হানায় সাধারণ মানুষ, ভীত সন্ত্রস্ত৷ এমনকি সাধারণ মানুষ যাতে বাড়ির বাইরে না বের হয় তার জন্য লাউডস্পিকারে ঘোষণা করছে জঙ্গিরা৷
একইসঙ্গে চলে বোমা বিস্ফোরণ এবং গুলির লড়াই৷ পুলিশ স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে৷ শহরের বেশিরভাগ সরকারি বিল্ডিং নিজেদের আওতায় করে নেওয়ার কথাও ইতিমধ্যে তালিবানিরা ঘোষণা করেছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top