News Flash

  • Home
  • Uncategorized
  • ডিমা হাসাওয়ের নেতা সমরজিতের হাত ধরে অসমে পা রাখল এনপিপি
Image

ডিমা হাসাওয়ের নেতা সমরজিতের হাত ধরে অসমে পা রাখল এনপিপি

গুয়াহাটি, ১১ আগস্ট (হি.স.) : প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবারে নেতৃত্বে ডিমা হাসাও জেলার ১৫ জন নেতা ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) দলে যোগদান করেছেন। শনিবার গুয়াহাটির অভিজাত লিলি হোটেলে এনপিপি সভাপতি তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার উপস্থিতিতে যোগদান করেছেন প্রাক্তন বিধায়ক তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্ৰাক্তন সিইএম সমরজিৎ হাফলংবার।

আজ থেকে অসমে এনপিপি শুরু করবে দলের প্ৰচারাভিযান। অসমের এনআরসি নিয়ে বলতে গিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড সাংমা বলেন, প্ৰয়োজন হলে মেঘালয়ে এনআরসি নবায়নের কাজ শুরু করা হবে।। মেঘালয়ের মুখ্যমন্ত্রী বলেন, তাঁর রাজ্যে এনআরসি নবায়নের ব্যাপারে আলোচনা চলছে।

এদিকে এনপিপি দলে যোগ দিয়ে প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবার বলেন, আজ গুয়াহাটির লিলি হোটেলে আনুষ্ঠানিকভাবে তিনি এবং সম্প্রতি অগপছুট ডিমা হাসাও জেলার আরও ১৫ জন নেতা ন্যাশনাল পিপলস পার্টিতে যোগদান করেছেন। সমরজিৎ হাফলংবার বলেন, এনপিপি হচ্ছে নেডা-র একটি অংশ। তাই উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের আসন্ন নির্বাচনে বিজেপি-র নাম না-করে তিনি বলেন, নির্বাচনে যদি কোনও দলের কাছ থেকে জোট মিত্রতার প্রস্তাব আসে তখন পরিস্থিতির উপলব্ধি করে তাঁর দল বিষয়টি ভেবে দেখবে। আর না-হলে পার্বত্য পরিষদের নির্বাচনে ২৮টি আসনে এনপিপি একাই প্রতিদ্বন্দ্বিতা করবে।

সমরজিৎ হাফলংবার বলেন, সংবিধানের ২৪৪ (ক) অনুচ্ছেদ অনুসারে পৃথক স্বশাসিত রাজ্যের দাবির ইস্যু সহ ষষ্ঠ তফশিলের অধীনস্থ পার্বত্য স্বশাসিত পরিষদের বিভিন্ন সমস্যা নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী করনাড সাংমা পৃথক স্বশাসিত রাজ্যের দাবি সমর্থন করার পাশাপাশি পার্বত্য পরিষদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন, জানান সমরজিৎ হাফলংবার।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top