News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলের বন্যা বিধ্বস্ত অঞ্চলগুলি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী, আর্তের পাশে গিয়ে দাঁড়ানোর আর্জি রাহুল গান্ধীর
Image

কেরলের বন্যা বিধ্বস্ত অঞ্চলগুলি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী, আর্তের পাশে গিয়ে দাঁড়ানোর আর্জি রাহুল গান্ধীর

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট(হি.স.): কেরলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শনিবার সকালে হেলিকপ্টারে করে রাজ্যের বন্যা বিধ্বস্ত অঞ্চলগুলি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। হেলিকপ্টারে মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন ছিলেন বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালা। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে আর্তে পাশে গিয়ে দাঁড়ানোর জন্য কংগ্রেস কর্মীদের আর্জি জানালেন রাহুল গান্ধী।

এদিন বন্যা পরিস্থিতি আরও বিশদে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটি ইডুকির কাটাপ্পানায় অবতরণ করার কথা ছিল। কিন্তু আবহাওয়া অতিরিক্ত খারাপ থাকার কারণে অবতরণ করা যায়নি। রাজ্যে বন্যায় ও ভূমি ধসে এখনও পর্যন্ত ২৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন। প্রসঙ্গত বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কর্ণাটকের তরফ থেকে কেরলের বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য ১০ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী।

এদিন সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে রাহুল গান্ধী লেখেন, অভূতপূর্ব বৃষ্টিপাতের ফলে কেরলের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সম্পত্তি নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি বহু মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছে। আমি প্রত্যেক কংগ্রেসকর্মীকে আর্তের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য আর্জি জানাচ্ছি। এই কঠিন সময় কেরলবাসীর প্রতি আমার সমবেদনা রইল।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top