News Flash

  • Home
  • Uncategorized
  • মা ও মেয়েকে কুপ্রস্তাব দেয়ায় দুই যুবককে গণধোলাই
Image

মা ও মেয়েকে কুপ্রস্তাব দেয়ায় দুই যুবককে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ আগষ্ট৷৷  এ কি অরাজকতা চলছে রাজ্যে৷ প্রতিদিন কুথাও না কুথাও নারী খুন, ধর্ষণ, ও নির্যাতনের ঘটনা ঘটে চলেছে রাজ্যে৷ তারই আরেকটি চিত্র ধরা পড়ল উত্তর জেলার কদমতলা মোটরস্টেন্ডে৷ ধর্মনগর মনতলার বাসিন্দা তারা মা ও মেয়ে বেড়াতে আসে কদমতলা বাজারস্থিত আত্মিয়ের বাড়ি৷ গতকাল রাত ৮টা নাগাদ উনারা বাড়ি ফেরার সময় অসম ত্রিপুরা সীমান্ত কাঠালতলীর দুই যুবক তাদের সাথে অশালীন ব্যবহার করে এবং তাদেরকে কু প্রস্তাব দেয়৷ পরে মেয়েটির মা চিৎকার দিতে শুরু করে৷ সাথে সাথে ঘটনাস্থলে লোকজন একত্রিত হয়ে দুই যুবককে আটক করে গণধোলাই দিয়ে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেয়৷ ঘটনার বিবরণে মেয়েটির মামা জানান উনার বোন ও ভাগ্ণি ধর্মনগর মনতলাস্থিত  বাড়িতে ফেরার পথে এই ঘটনা৷ এদিকে কদমতলা থানার এস আই সুভাগ্য চাকমা জানান জামির হুসেন (২০) ও আজার উদ্দিন (১৯) নামের দুই যুবককে জনগণ তাদের হাতে তুলে দিয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top