News Flash

  • Home
  • Uncategorized
  • ভয়াবহ আগুনে পুড়ল বাড়ি, অভিযোগ দমকল কর্মীরা পৌঁছেনি সময়মতো
Image

ভয়াবহ আগুনে পুড়ল বাড়ি, অভিযোগ দমকল কর্মীরা পৌঁছেনি সময়মতো

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ আগস্ট৷৷ দিন দুপুরে এক ভয়াবহ অগ্ণিকান্ডের ঘটনা ঘটল ঊনকোটি জেলার ফটিকরায়ের বাসিন্দা প্রাক্তন শিক্ষক গজেন্দ্র ধরের বাড়ীতে৷ ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার উনার ঘরে কেউই ছিলনা৷ উনার বাড়ীতে ভাড়া থাকতেন দুই বৃদ্ধা মহিলা৷ দুপুরে হঠাৎই উনারা বাড়ীর একটি ঘড়ে আগুনের লেলিহান শিখা দেখতে পান৷ মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরে তা দেখে আতঙ্কে চিৎকার চেচামেচি করতে থাকেন উনারা৷ তাদের চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন এবং ঘটনা প্রত্যক্ষ করেন৷ সাথে সাথে খবর দেওয়া হয় কুমারঘাট অগ্ণিনির্বাপক দপ্তরে৷ ছুটে যায় দমকলরে একটি ইঞ্জিন৷ খবর পেয়ে ছুটে আসেন বাড়ীর লোকজনেরা৷ বাড়ীর মালিকের অভিযোগ খবর দেওয়ার দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছোয় দমকল কর্মীরা৷ আগুনের তীব্রতা এতটাই ছিল যে গ্রাস করে ফেলেছিল ঘরটি৷ পরবর্তী সময়ে পেচারথল থেকেও আনতে হয় দমকলের একটি ইঞ্জিন৷ ঘটনা চাউর হতেই আশপাশের লোকজন ভীড় জমায় ঘটনাস্থলে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন৷ অবশেষে তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় এবং স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় নিয়ন্ত্রণে আসে আগুন৷ তবে কি কারনে এই অগ্ণিকাণ্ড তা এখনো জানা যায়নি৷ তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্ণিকান্ডের ঘটনা৷ বাড়ীর মালিক জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমান লক্ষাধিক টাকা ছড়িয়ে যাবে৷ দমকল কর্মীদের বিরুদ্ধে বাড়ীর মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন যদি সঠিক সময়ে ইঞ্জিন এসে পৌঁছত তাহলে হয়তো এতটা ক্ষতির সম্মুখীন হতোনা৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top