News Flash

  • Home
  • Uncategorized
  • বারামুল্লায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত চার জঙ্গি, গুরুতর জখম এক প্যারা-কম্যান্ডো
Image

বারামুল্লায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত চার জঙ্গি, গুরুতর জখম এক প্যারা-কম্যান্ডো

শ্রীনগর, ৮ আগস্ট (হি.স.): সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে পুনরায় উত্তপ্ত হল কাশ্মীর উপত্যকা| বুধবার সকালে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার রফিয়াবাদ এলাকায় সেনাবাহিনী ওজঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়| গুলির লড়াই চলাকালীন গুরুতর জখম হয়েছেন একজন প্যারা কম্যান্ডো| পাশাপাশি সেনাবাহিনীর গুলিতে খতম হয়েছে চার জঙ্গি। সেনাবাহিনীর ঊর্ধ্বতনএক কর্তা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার রফিয়াবাদা এলাকায় ‘বিজয় টপ’ ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি| গোয়েন্দা সূত্রে পাওয়াখবরের ভিত্তিতে বুধবার ভোরে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনীর ৩২ রাষ্ট্রীয় রাইফেলস এবং ৯ প্যারা কম্যান্ডোর যৌথ বাহিনী|

তল্লাশি অভিযান চলাকালীন মুহুর্মূহ গুলি ছুটে আসছিল জঙ্গলের ভিতর থেকে| তত্পরতার সঙ্গে যোগ্য জবাব ফিরিয়ে দেয় যৌথবাহিনীও| সেনবাহিনীর ঊর্ধ্বতন ওই কর্তা আরও জানিয়েছেন, জঙ্গিহামলায় গুলিবিদ্ধ হয়েছেন একজন প্যারা-কম্যান্ডোর|  শেষ পাওয়া  খবর অনুযায়ী, সেনাবাহিনী গুলিতে নিহত হয়েছেন চারজন জঙ্গি।

অন্যদিকে অবন্তীপুরে তল্লাশি অভিযান চালানোর সময় এক সন্ত্রাসবাদীকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। ধৃত জঙ্গির নাম  আব্দুল  মাজিদ শাহ।  বারামুলার পাট্টান এলাকার বাসিন্দা। ধৃত সন্ত্রাসবাদীকাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি  বাজেয়াপ্ত  করেছে  নিরাপত্তা বাহিনী। যে গাড়িতে করে ওই সন্ত্রাসবাদী পালাচ্ছিল সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top