News Flash

  • Home
  • Uncategorized
  • পরিচয় গোপন করে ভিনধর্মী তরুণীকে প্রেমের ফাঁদে ফেলতে গিয়ে করিমগঞ্জে গণধলাইয়ের শিকার তিন
Image

পরিচয় গোপন করে ভিনধর্মী তরুণীকে প্রেমের ফাঁদে ফেলতে গিয়ে করিমগঞ্জে গণধলাইয়ের শিকার তিন

করিমগঞ্জ (অসম), ৮ আগস্ট (হি.স.) : করিমগঞ্জে পরিচয় গোপন করে ভিনধর্মী তরুণীকে প্রেমের ফাঁদে ফেলতে গিয়ে জনতার হাতে গণধলাইয়ের শিকার হয়েছে দুই যুবক ও এক অভিভাবক। ঘটনা মঙ্গলবার রাতে সংঘটিত হয়েছে করিমগঞ্জ শহরের ঘাটলাইন এলাকায়।

জানা গেছে, করিমগঞ্জ শহর সংলগ্ন এলাকা মুবারকপুরের জনৈক পারুল আহমদ নামের যুবক সোশাল মিডিয়ার মাধ্যমে প্ৰেমের জালে ফেলেছিল শহরের শ্যামাপ্ৰসাদ রোডের এক ভিনধৰ্মী তরুণীকে। সোশাল মিডিয়ার বলেই গতকাল সন্ধ্যারাতে ডেটিং রেখেছিল পারুল। কিন্তু পারুলের দুরভিসন্ধির আঁচ করতে পেয়ে মেয়েটি তার প্ৰতিবেশী কয়েকজন যুবককে বিষয়টি আগেভাগে জানিয়ে রেখেছিল।

ডেটিং অনুযায়ী নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় পারুল তার দুই সাঁকরেদকে সঙ্গে নিয়ে এসেছিল মেয়েটির সঙ্গে দেখা করতে। তারা আসলে স্থানীয় যুবকদের সঙ্গে পারুলবাহিনীর সঙ্গে প্ৰথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক সময় তার বাকি সাঁকরেদদের ফেলে পালিয়ে যায় পারুল। ইত্যবসরে স্থানীয় যুবকরা পারুলের দুই বন্ধু কবির উদ্দিন এবং মোস্তাফাকে উত্তমমাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে কবিরের বাবা উপস্থিত হলে উত্তেজিত জনতা তাঁর ওপরও হামলা করেন। পুলিশ আহতদের উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। কিন্তু এ ব্যাপারে কোনও অভিযোগ না পেয়ে তাদের ছেড়ে দিয়েছে পুলিশ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top