News Flash

  • Home
  • Uncategorized
  • ইয়ং ইন্ডিয়া ও ন্যাশনাল হেরল্ড আর্থিক লেনদেন নিয়ে অস্বস্তিতে রাহুল গান্ধী
Image

ইয়ং ইন্ডিয়া ও ন্যাশনাল হেরল্ড আর্থিক লেনদেন নিয়ে অস্বস্তিতে রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.) : ইয়ং ইন্ডিয়া ও ন্যাশনাল হেরল্ড মামলায় স্বস্তিতে নেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দুই পত্রিকার আর্থিক লেনদেন নিয়ে আয়কর দফতরের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধী।

বুধবার দিল্লি হাইকোর্টে আয়কর দফতরের তরফ থেকে জানানো হয়েছে, অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডকে কংগ্রেসের তরফ থেকে ৯৯ কোটি টাকা দেওয়া হয়েছে। ইয়ং ইন্ডিয়া ডিরেক্টর পদে রাহুল গান্ধী রয়েছেন। সেই তথ্য তিনি ইচ্ছাকৃত ভাবে জানাননি। এই প্রসঙ্গে দিল্লি হাইকোর্ট জানিয়েছে তারা বিবেচনা করে দেখবেন এই তথ্য প্রকাশের জন্য রাহুল বাধ্য ছিল কিনা। এই প্রসঙ্গে কংগ্রেস সভাপতির পক্ষের আইনজীবী জানিয়েছেন, কোনও আয় ছিল না। তাই কর দেওয়ার কোনও দায় সেখানে নেই।

ন্যাশনাল হেরল্ড দুর্নীতি নিয়ে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করেছিলেন সুব্রাহ্মনিয়াম স্বামী। ২০শে জানুয়ারি বিচারপতি অম্বিকা সিং সমস্ত তথ্য বিজেপি নেতাকে জমা দিতে বলেন। সুব্রাহ্মনিয়াম স্বামী নিজের দায়ের করা পিটিশনে জানিয়েছিলেন, কোনও সুদ ছাড়াই ৯০.২৫ কোটি টাকা ঋণ অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডকে পাইয়ে দিয়েছিলেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top