News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় আতঙ্ক, পোস্টমাস্টারকে গুলি করে হত্যা করল মাওবাদীরা
Image

ওডিশায় আতঙ্ক, পোস্টমাস্টারকে গুলি করে হত্যা করল মাওবাদীরা

মালকানগিরি (ওডিশা), ৯ আগস্ট (হি.স.): পুলিশের তথ্য সরবরাহকারী সন্দেহে ওডিশার মালকানগিরি জেলায় নিরপরাধ একজন পোস্ট মাস্টারকে গুলি করে হত্যা করল মাওবাদীরা| মালকানগরি জেলার চিত্রকোন্ডা থানার অন্তর্গত কমলাপাড়া গ্রামের ঘটনা| মৃত পোস্ট মাস্টারের নাম হল, নারায়ণ পলাশি (৪৫)| তিনি পাপুলার পোস্ট অফিসে পোস্টমাস্টার পদে কর্মরত ছিলেন| মালকানগিরি-র পুলিশ সুপার জগমোহন মীনা জানিয়েছেন, বুধবার রাতে কমলাপাড়া গ্রামের বাসিন্দা পেশায় পোস্টমাস্টার নারায়ণ পলাশিকে নিজ বাড়ি থেকেই অপহরণ করে সশস্ত্র মাওবাদীরা| অপহরণ করার কিছুক্ষণ পর গ্রামের উপকণ্ঠে নারায়ণবাবুর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়| কি কারণে খুন হল ওই পোস্টমাস্টারকে, তা তদন্ত করে দেখছে পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পুলিশের তথ্য সরবরাহকারী সন্দেহে খুন করা হয়েছে ওই পোস্টমাস্টারকে|
মালকানগিরি-র পুলিশ সুপার জগমোহন মীনা আরও জানিয়েছেন, বুধবার রাতে নিজ বাড়ি থেকেই অপহরণ করা হয় পেশায় পোস্টমাস্টার নারায়ণ পলাশিকে| এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় চিত্রকোন্ডা থানার পুলিশ| পুলিশ জানিয়েছে, রাতেই গ্রামের উপকণ্ঠে ওই পোস্টমাস্টারের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়| মৃতদেহের পাশ থেকে ওড়িয়া ভাষায় হাতে লেখা একটি নোট উদ্ধার হয়েছে| ওই নোটে উল্লেখ, যদি কেউ পুলিশকে সাহায্য করেন, তবে এমনই শাস্তি দেওয়া হবে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top