News Flash

  • Home
  • Uncategorized
  • ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে প্রাণহানি, কেরলে মৃত্যু ২০ জনের
Image

ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে প্রাণহানি, কেরলে মৃত্যু ২০ জনের

তিরুবনন্তপুরম, ৯ আগস্ট (হি.স.): কেরলের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে প্রাণ হারালেন অন্ততপক্ষে ২০ জন| প্রাকৃতিক দুর্যোগে ২০ জনের মৃত্যুর পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হয়েছেন| মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইদুক্কি জেলায়, ইদুক্কি জেলায় ভূমিধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে ১০ জনের| প্রশাসন সূত্রের খবর, ইদুক্কি জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে, মালাপ্পুরামে পাঁচজনের মৃত্যু হয়েছে, কন্নুর-এর মৃতের সংখ্যা দুই এবং ওয়ানাদ জেলায় প্রাণ হারিয়েছেন একজন| এছাড়াও ওয়ানাদ, পালাক্কাড় এবং কোঝিকোড়ে তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছে না|
ইদুক্কি জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইদুক্কি জেলার আদিমালি টাউনে ভূমিধসে কবলে পড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের পাঁচজন সদস্যের| দু’জন জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে| লাগাতার বর্ষণের জেরে জলস্তর বেড়ে গিয়েছে, তাই গত ২৬ বছরের মধ্যে এই প্রথম খুলে দেওয়া হল ইদুক্কি জলাধার| প্রবল বর্ষণের জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় কোঝিকোড়ে এবং ওয়ানাদ জেলায় পাঠানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)| কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ‘সেনাবাহিনী, নৌবাহিনী, উপকূলর রক্ষী বাহিনী এবং এনডিআরএফ-এর সহায়তা চাওয়া হয়েছে| এযাবত্ এনডিআরএফ-এর দু’টি টিম কেরলে পৌঁছেছে| এনডিআরএফ-এর আরও দু’টি টিম শীঘ্রই এসে পৌঁছবে| আরও অতিরিক্ত ছ’টি এনডিআরএফ টিম পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে|’ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আরও জানিয়েছেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে নেহরু ট্রফি বোট রেস বাতিল করা হয়েছে|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top