News Flash

  • Home
  • Uncategorized
  • করুণানিধির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, দিনের মতো মুলতুবি রাজ্যসভা ও লোকসভার অধিবেশন
Image

করুণানিধির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, দিনের মতো মুলতুবি রাজ্যসভা ও লোকসভার অধিবেশন

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মুথুভেল করুণানিধির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য দিনের মুলতুবি হয়ে গেল রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন| মঙ্গলবার সন্ধ্যা ৬.১০ মিনিট নাগাদ চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে জীবনাবসান হয়েছে ডিএমকে সুপ্রিমো এম করুণানিধির| তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী প্রয়াত এম করুণানিধির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য বৃহস্পতিবার পর্যন্ত মুলতুবি রাখা হল রাজ্যসভা ও লোকসভার অধিবেশন| প্রসঙ্গত, আগামী শুক্রবার, ১০ আগস্ট শেষ হতে চলেছে সংসদের বাদল অধিবেশন|

তামিলনাড়ু রাজনীতিতে বৈচিত্রময় ব্যক্তিজীবনের আর এক নাম হল মুথুভেল করুণানিধি| রাজনীতিবিদ, সিনেমা জগত্ সবক্ষেত্রেই সফল ছিলেন তিনি| পাঁচবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন কলাইনার| করুণানিধির প্রয়াণের সঙ্গে সঙ্গে তামিল রাজনীতির এক বৈচিত্রময় অধ্যায়ের সমাপ্তি হল| করুণানিধির মৃতু্যতে শোকজ্ঞাপন করেন ৱুধবার লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বলেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ৭ আগস্ট প্রয়াত হয়েছেন এম করুণানিধি| তিনি তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী ছিলেন| তাঁর প্রয়াণে অত্যন্ত জনপ্রিয় এবং বিশিষ্ট ব্যক্তিকে হারাল দেশ|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top