News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্ধার আরও একটি দেহ, বারামুল্লা এনকাউন্টারে খতম পাঁচজন সন্ত্রাসবাদী
Image

উদ্ধার আরও একটি দেহ, বারামুল্লা এনকাউন্টারে খতম পাঁচজন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ৯ আগস্ট (হি.স.): উদ্ধার হল আরও একটি দেহ| জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় সেনবাহিনীর গুলিতে খতম হল পাঁচজন সন্ত্রাসবাদী| একইসঙ্গে ভূস্বর্গে জঙ্গি নিকেশ অভিযান পুনরায় বড়সড় সাফল্য পেল সেনবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথবাহিনী| বারামুল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার রফিয়াবাদ এলাকায়, দুনিওয়ারি জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার সকালেই দুনিওয়ারি জঙ্গল ও সংলগ্ন এলাকায় জঙ্গি নিকেশ অভিযান চালায় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথবাহিনী| বুধবার রাত পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয় চারজন সন্ত্রাসবাদী| রাতভর চলে এনকাউন্টার, বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় আরও একজন সন্ত্রাসবাদী| সবমিলিয়ে বারামুল্লা এনকাউন্টারে খতম হল পাঁচজন সন্ত্রাসবাদী|
ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) এস পি বৈদ মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বারামুল্লা এনকাউন্টারে খতম হয়েছে আরও একজন সন্ত্রাসবাদী| সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, জঙ্গি নিকেশ অভিযান চলাকালীন সন্ত্রাসবাদীদের পাল্টা হামলায় গুরুতর জখম হয়েছেন সেনাবাহিনীর একজন কম্যান্ডো| শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথবাহিনী|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top