নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নাগা পোশাক পরবেন, কিন্তু মুসলিম টুপি পরবেন না| কংগ্রেস সাংসদ শশী থারুরের
এহেন মন্তব্যের জেরে ইতিমধ্যেই বিতর্কের সূত্রপাত হয়েছে| এ প্রসঙ্গে এবার বক্তব্য রাখলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রাহ্মামাণিয়াম স্বামী, একই সঙ্গে একহাত নিলেন কংগ্রেস সাংসদ শশী থারুরকে| শশীর উদ্দেশ্যে স্বামীর প্রতিক্রিয়া, ‘তোমার সুট-বুট আমাদের কাছে আশ্চর্য্যজনক নয়| সুট-বুট পরলে তোমাকে ওয়েটার-এর মতো লাগে|’
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছিলেন, ‘মুসলিম টুপি পরেন না কেন প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রীকে নাগা পোশাক ছাড়াও, বিভিন্ন অসাধারণ পোশাকে দেখা গিয়েছে|’ শশীর এই মন্তব্যের জেরে সুব্রাহ্মানিয়াম স্বামী ছাড়াও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব কংগ্রেস সাংসদকে আক্রমণ করেছেন|


















