News Flash

  • Home
  • Uncategorized
  • মেরিনা বিচেই করুণানিধির মরদেহ সমাধিস্থ করতে চেয়ে আদালতে ডিএমকে, রাতেই শুনানি
Image

মেরিনা বিচেই করুণানিধির মরদেহ সমাধিস্থ করতে চেয়ে আদালতে ডিএমকে, রাতেই শুনানি

চেন্নাই, ৭ আগস্ট (হি.স.): মেরিনা বিচে করুণানিধির মরদেহ সমাধিস্থ করতে চেয়ে আদালতে ডিএমকে | ডিএমকের তরফে মেরিনা বিচেই দলের প্রয়াত সভাপতি এম করুণানিধির মরদেহ সমাধিস্থ করতে চাওয়া হয়েছিল৷ কিন্তু তামিলনাড়ুর এআইডিএমকে সরকার সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছে বলে খবর৷ এরপরই আদালতের দ্বারস্ত হয় করুণানিধির দল | আজ রাতেই শুনানি হবে মাদ্রাজ হাইকোর্টে |

মঙ্গলবার সন্ধ্যায় চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডিএমকে সুপ্রিমোর | মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৯৪ বছর | আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে ডিএমকের স্রষ্টা করুণানিধির মৃত্যু দেওয়া হয়৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এছাড়াও শোকগ্রস্ত দেশের রাজনৈতিক মহল। বুধবার করুণানিধির প্রয়ানের কারণে তামিলনাডুতে ছুটি ঘোষণা করা হয়েছে। সাতদিন পর্যন্ত শোক পালন করা হবে। আগামীকাল তামিলনাডু পৌছবেন প্রধানমন্ত্রী। এদিনই চেন্নাই পৌছিয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্ণাটকের রাজ্য সরকার বুধবার শোক দিবস পালন করবে। গোপালপুরমে বাড়িতে আজ শায়িত থাকবে করুণানিধির নশ্বর দেহ। মারিনা বিচে করুণানিধিকে সমাধিস্থ করার অনুমতি দিল না তামিলনাডু সরকার। এআইডিএমকে সরকার সেই অনুরোধ ফিরিয়ে দিতেই আদালতের দ্বারস্ত হয় করুণানিধির দল | আজ রাত সাড়ে ১০ টায় শুনানি হবে মাদ্রাজ হাইকোর্টে| এদিকে, আইডিএমকে সরকার সেই অনুরোধ ফিরিয়ে দিতে করুণানিধির শেষকৃত্যর অনুষ্ঠান ঘিরে গোলমাল শুরু হয়েছে৷ বিক্ষোভ শুরু হয়েছে রাজ্যে ৷ সকলের দাবি, মেরিনা বিচেই সমাধিস্থ করতে হবে কলাইনারকে৷ রাজ্য জুড়ে করা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে | মোতায়েন করা হয়েছে পুলিশ |

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top