News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি-র খসড়ায় নাম বাদ পড়েছে কেন, জানতে ভিড় সেবাকেন্দ্রে
Image

এনআরসি-র খসড়ায় নাম বাদ পড়েছে কেন, জানতে ভিড় সেবাকেন্দ্রে

গুয়াহাটি, ৭ আগস্ট, (হি.স.) : জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র নবায়িত সম্পূর্ণ খসড়া ৩০ জুলাই প্রকাশিত হওয়ার পর দাবি-আপত্তি জানাতে আজ ৭ আগস্ট সকাল থেকে সব এনআরসি সেবাকেন্দ্রে (এনএসকে) ছিল বাদ পড়া মানুষের ভিড়।

পূর্ব নির্ধারিত দিন হিসেবে আজ থেকে সম্পূর্ণ খসড়ায় যাঁদের নাম অন্তর্ভুক্ত হয়নি তাঁরা জানতে পারবেন কী কারণে, কেন তাঁদের নাম খসড়া তালিকায় আসেনি। তা জানতে এবং নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে আজ সকাল থেকে এনআরসি সেবা কেন্দ্রগুলি ছিল লোকে লোকারণ্য। পাণ্ডুর কতিপয় এনআরসি-ছুট ব্যক্তি সেবা কেন্দ্রে নিয়োজিত আধিকারিক কর্মচারীদের ওপর নিজেদের ক্ষোভ উগরে দিতে গিয়ে এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছেন। তাঁরা প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরও কেন তাঁদের নাম এনআরসি-র খসড়ায় উঠেনি তা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন অধিকাংশ। কোনও পরিবারের একজন বা দুজনের নাম এসেছে, বাকি কারও নাম নেই, কোনও পরিবারের একজনের নাম এসেছে আবার কারও নেই, অনেক পরিবার নিজেদের এআরএন নম্বরের জায়গায় অন্য ব্যক্তির নাম। এ সমস্ত কারণে বিভ্রান্তিতে পড়েছেন বহু। কিছু লোকের অভিযোগ, এনআরসি কর্মচারীদের ভুলের জন্য অনেক লোকের নাম বাদ পড়ে গেছে।

এদিকে ১০ আগস্ট বাদ পড়ে যাওয়া লোকদের জন্য ফর্মের ব্যবস্থা করেছে এনআরসি কর্তৃপক্ষ। আগামী ১০ আগস্ট থেকে ২৫০০ সেবা কেন্দ্রে ফর্ম পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top