News Flash

  • Home
  • Uncategorized
  • নাশকতার জন্য ১৫ জন জঙ্গিকে চেন্নাইতে প্রশিক্ষণ দেয় কওসর
Image

নাশকতার জন্য ১৫ জন জঙ্গিকে চেন্নাইতে প্রশিক্ষণ দেয় কওসর

কলকাতা, ৭ আগস্ট, (হি.স.): রাজ্যে নাশকতার জন্য ১৫ জন জঙ্গিকে চেন্নাই নিয়ে গিয়ে বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ দিয়েছিল কওসর । বেঙ্গালুরুতে কওসরের ডেরায় মিলেছে বিস্ফোরক ডিভাইস । কেরালা থেকে কওসরের এক সাগরেদকেও গ্রেফতার করেছে এনআইএ ।

আইসিস কওসরকে দলে টানতে চেয়েছিল । কিন্তু আইসিসের প্রস্তাব মেনে নেয়নি কওসর । রোহিঙ্গা ইস্যুতে বড়সড় নাশকতার ছক ছিল তার। এক্ষেত্রে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কর্নাটক, কেরালায় শক্তপোক্ত ঘাঁটি তৈরির পরিকল্পনা ছিল তার । খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত কওসরকে গ্রেফতার করে এনআইএ । বেঙ্গালুরু স্টেশন তাকে গ্রেফতার করা হয় । তার বাসস্থান থেকে কিছু ইলেকট্রনিক্স দ্রব্য ও কিছু বিস্ফোরকের নমুনা উদ্ধার হয় । পলাতক কওসরকে ধরতে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ । তাকে ৫ দিনের ট্রানজিট রিমান্ডে পাটনা নিয়ে যাওয়া হচ্ছে ।

২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে জঙ্গিদের একটি ডেরায় বিস্ফোরণ ঘটে । তাতে ২ জন মারা যায় । তদন্তে পশ্চিমবঙ্গ তথা ভারতে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির বিশাল নেটওয়ার্কের কথা জানা যায় । ঘটনায় দুই জামাত নেতা কওসর ও সোহেল মেহফুজ ওরফে হাতকাটা নাসিরুল্লার নাম উঠে আসে । এপার বাংলার মাটিকে ব্যবহার করে ওপার বাংলায় ধারাবাহিক নাশকতার প্রস্তুতি চলছিল বলে চার্জশিটে জানায় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ । গত ৮ই জুলাই খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে আরও এক অভিযুক্ত সোহেল মেহফুজ ওরফে হাতকাটা নাসিরুল্লাকে গ্রেফতার করেন তদন্তকারীরা । জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই জঙ্গিনেতার উপরেও ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল । এবার কওসরকে জেরা করে এনআইএ জানতে পেরেছে, দেশে আরও বড় নাশকতার ছক ছিল তার । তামিলনাড়ু, কর্ণাটক, কেরালায় জাল বিছিয়েছিল সে । মূলত দক্ষিণ ভারতে শক্তি ঘাঁটি তৈরির পরিকল্পনা ছিল তার ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top