News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ারসেল ম্যাক্সিস মামলা : ৮ অক্টোবর পর্যন্ত গ্রেফতারি থেকে অব্যাহতি পি চিদম্বরম ও তাঁর পুত্রের
Image

এয়ারসেল ম্যাক্সিস মামলা : ৮ অক্টোবর পর্যন্ত গ্রেফতারি থেকে অব্যাহতি পি চিদম্বরম ও তাঁর পুত্রের

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): এয়ারসেল ম্যাক্সিস মামলায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে স্বস্তি পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম এবং তাঁর পুত্র কার্তি চিদম্বরম| আগামী ৮ অক্টোবর পর্যন্ত এয়ারসেল ম্যাক্সিস মামলায় চিদম্বরম এবং তাঁর পুত্র কার্তি চিদম্বরমকে গ্রেফতার করতে পারবে না সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে মঞ্জুর হয়েছে চিদম্বরম ও তাঁর পুত্রের অর্ন্তবর্তীকালীন সুরক্ষার আবেদন|

এয়ারসেল ম্যাক্সিস অর্থ তছরুপ মামলায় পি চিদম্বরম এবং কার্তি চিদম্বরমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| মঙ্গলবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে সিবিআই এবং ইডি-র আইনজীবী, যথাক্রমে কে কে গোয়েল এবং নীতেশ রানা বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় চান| এরপরই বিশেষ সিবিআই বিচারপতি ও পি সাইনি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন অক্টোবর ৮ তারিখ| এযাবত্ পি চিদম্বরম এবং তাঁর ছেলে কার্তিকে গ্রেফতার করতে পারবে না সিবিআই এবং ইডি|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top