News Flash

  • Home
  • Uncategorized
  • মুজাফফরপুর শেল্টার হোম কাণ্ডে পদত্যাগ করলেন মঞ্জু ভর্মা
Image

মুজাফফরপুর শেল্টার হোম কাণ্ডে পদত্যাগ করলেন মঞ্জু ভর্মা

পাটনা, ৮ আগস্ট (হি.স.) : বিহারের মুজাফফরপুর শেল্টার হোম ধর্ষণ কাণ্ড নিয়ে উত্তাল বিহারের রাজনীতি। এই ঘটনায় মঞ্জু ভর্মার স্বামী জড়িত থাকার অভিযোগ বিরোধীরা তুলেছিল। এবার চাপে পড়ে মন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন মঞ্জু ভর্মা।

বুধবার পদত্যাগের পর সাংবাদিক সম্মেলনে মঞ্জু ভর্মা জানিয়েছেন, মিডিয়া এবং বিরোধীরা যে ভাবে উন্মাদনা তৈরি করেছে তার ফলেই আমি পদত্যাগ করেছি। কিন্তু সিবিআই এবং বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা র‍য়েছে। আমি নিশ্চিত সত্যিটা সামনে আসবে এবং আমার স্বামীর নামে তোলা অভিযোগগুলি মিথ্যা প্রমাণিত হবে। এটি একটি পূর্ব পরিকল্পিত চক্রান্ত। আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। এই ঘটনায় মূল অভি্যুক্ত ব্রাজেশ ঠাকুরের কল লিস্টি প্রকাশ্যে আনা হোক।

সোমবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছিলেন দোষীদের রেয়াত করা হবে না। গোটা ঘটনার তদন্তের দায়িত্বভার সিবিআই-এর হাতে তুলে দেন তিনি। পাশাপাশি বিহার সরকারের আর্জি মেনে নিয়ে সিবিআই তদন্তের উপর নজরদারি চালাবে হাইকোর্ট। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী মঞ্জু ভর্মাকে পদত্যাগের দাবির বিরুদ্ধে ছিলেন।

প্রসঙ্গত, মুজাফফরপুর শেল্টার হোমে ৪০ জন মেয়েকে ধর্ষণ ও যৌন নির্যতন করার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় উত্তাল বিহারের রাজনীতি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top