News Flash

  • Home
  • Uncategorized
  • সুকমায় এনকাউন্টারে খতম ১৫ জন মাওবাদী, অভিনন্দন স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর
Image

সুকমায় এনকাউন্টারে খতম ১৫ জন মাওবাদী, অভিনন্দন স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

রায়গড়, ৬ আগস্ট (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলায় মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| সুকমা জেলার কোন্টা এবং গোলাপল্লি থানার মধ্যবর্তী অঞ্চলে, নুলকাতুঙ্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে ১৫ জন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মাওবাদী)-র সদস্য| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে ১৬টি আগ্নেয়াস্ত্র| নিহত ১৫ জন মাওবাদীর মধ্যে একজন এরিয়া কমিটি সদস্য (এসিএম), তার মাথার দাম ধার্য হয়েছিল ৫ লক্ষ টাকা| এছাড়াও একজন মহিলা সহ দু’জন মাওবাদীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী|
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অ্যান্টি নকশাল অপারেশনস) সুন্দররাজ পি জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় সুকমা জেলার কোন্টা এবং গোলাপল্লি থানার মধ্যবর্তী এলাকায় (রায়পুর থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে) একটি ক্যাম্পে লুকিয়ে রয়েছে ২০-২৫ জন মাওবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার সকালে ওই এলাকায় মাওবাদী দমন অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, সিআরপিএফ এবং স্পেশ্যাল টাস্ক ফোর্সের জওয়ানরা| সকাল সাতটা নাগাদ মুহুর্মূহ গুলি ছুটে আসছিল জঙ্গলের ভিতর থেকে| তত্পরতার সঙ্গে যোগ্য জবাব ফিরিয়ে দেয় নিরাপত্তা বাহিনী| মাওবাদী নিকেশ অভিযানে খতম হয়েছে ১৫ জন মাওবাদী| এছাড়াও একজন মহিলা সহ দু’জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে ১৬টি বন্দুক| স্পেশ্যাল ডিজি ডি এম অবস্থি জানিয়েছেন, নিহত ১৪ জন মাওবাদীর মধ্যে একজন এরিয়া কমিটি সদস্য (এসিএম), তার মাথার দাম ধার্য হয়েছিল ৫ লক্ষ টাকা| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও মাওবাদী নিকেশ অভিযান চলছে|
মাওবাদী দমন অভিযানে নিরাপত্তা বাহিনীর বড়সড় সাফল্যে উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং| স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন স্পেশ্যাল ডিজি ডিএম অবস্থি, আইজিপি (বস্তার) শ্রী বিবেকানন্দ, সুকমা-র এসপি অভিষেক মীনা এবং টিম, ডিআইজি সুন্দররাজ, এসপি এসআইবি রবিশঙ্কর এবং দেবনাথ ও টিমকে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top