News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৫-এ বৈধতা মামলার শুনানি স্থগিত, পরবর্তী শুনানি ২৭ আগস্ট

৩৫-এ বৈধতা মামলার শুনানি স্থগিত, পরবর্তী শুনানি ২৭ আগস্ট

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): ভারতীয় সংবিধানের ৩৫-এ ধারার বৈধতা মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট| সোমবার জম্মু ও কাশ্মীরের স্থায়ী বাসিন্দা ও তাঁদের বিশেষ অধিকার প্রদানের ধারা নিয়ে দায়ের করা একটি মামলার শুনানি ছিল| এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ আগস্ট| ৩৫-এ ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরের স্থায়ী বাসিন্দাদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে| যা বাতিলের দাবিতে এই মামলাটি করে একটি বেসরকারি সংগঠন| যদিও, পিডিপি এই ধারাকে সমর্থন জানিয়েছে| সোমবার ৩৫-এ ধারার বৈধতা মামলার শুনানি স্থগিত রাখে সর্বোচ্চ আদালতের দুই বিচারপতি বেঞ্চ|
এদিকে, অনুচ্ছেদ ৩৫-এ-এর সমর্থনে সোমবারও বনধ পালিত হল কাশ্মীর উপত্যকায়| বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধের জেরে রবিবার মতো সোমবারও স্তব্ধ কাশ্মীর উপত্যকার স্বাভাবিক জনজীবন| কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোমবারও সাময়িকের জন্য স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top