News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগর রেল স্টেশনে ফের গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
Image

ধর্মনগর রেল স্টেশনে ফের গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগষ্ট৷৷ রবিবার সকালে গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের গাঁজা উদ্ধার করেছেন জিআরপির জওয়ানরা৷ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ১৩ প্যাকেট গাঁজা৷ জানা গেছে, উদ্ধারকৃত গাঁজা পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে জিআরপি৷ পরে ধৃত তিন ব্যক্তিদের ধর্মনগর পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ ধৃতদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসবাদ করছে পুলিশ৷ জানা গেছে, ডিএসপি বিক্রমজিৎ শুক্লা দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়৷ অভিযানে শেষে ডিএসপি বিক্রমজিৎ শুক্লা দাস জানান, বহিঃরাজ্যে পাচার করার উদ্দেশ্যেই ধর্মনগর রেল স্টেশন থেকে এই গাঁজা ভর্তি প্যাকেটগুলি নিয়ে যাওয়া হচ্ছিল৷ তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে রবিবার সকালে তাঁরা ধর্মনগর রেলস্টেশনে তল্লাশি চালান৷ অভিযানকালে পাচারকার্যের সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে আটক করা হয়েছে৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ প্রসঙ্গত, গত কয়েকমাস ধরে ধর্মনগর রেলস্টেশন থেকে বিপুল পরিমাণের গাঁজা উদ্ধারের ঘটনা ঘটেছে৷ ডিএসপি জানান, আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top