News Flash

  • Home
  • Uncategorized
  • শ্লীলতাহানির আড়াই বছর পর পুলিশের জালে অভিযুক্ত যুবক
Image

শ্লীলতাহানির আড়াই বছর পর পুলিশের জালে অভিযুক্ত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগষ্ট৷৷ নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত মহেশ্বর নায়েক (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ৷ দীর্ঘ আড়াই বছর ধরে সে পালিয়েছে৷ জানা গেছে, দীর্ঘ আড়াই বছর  আগে কৈলাসহর চন্ডীপুর ব্লক এলাকার গোপালপুর গ্রামে রাতের বেলায় এক নাবালিকা শ্লীলতাহানির শিকার হয়৷ এই শ্লীলতাহারি অভিযোগে অভিযুক্ত ছিল মহেশ্বর নায়েক৷ ঘটনার পর থেকে গ্রাম থেকে পালিয়ে যায় নায়েক৷ পুলিশ বহু খোঁজাখঁুজি করেও তার কোনও হদিশ পাচ্ছিল না৷ ঘটনার দিন একাকীত্বের সুযোগ নিয়ে সে নাবালিকার ঘরে প্রবেশ করে এবং নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা করে৷ কিন্তু, নাবালিকার চিৎকারে সে পালিয়ে যায়৷ ঘটনার পর নাবালিকার পরিবারের তরফে মহেশ্বরের বিরুদ্ধে কৈলাসহর থানায় এক অভিযোগ দায়ের করা হয়৷ ওই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ফৌজদারি দন্ডবিধির ৪৫৭, ৩৮৪ এবং পক্সো অ্যাক্টের ৮ নম্বর ধারায় একটি মামলা হয়৷ মামলার নম্বর ১৪/১৬ নম্বরে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল৷ জানা গেছে, দীর্ঘদিন ধরে সে বেপাত্তা ছিল৷ গোপন খবরের ভিত্তিতে পুলিশ গোলকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top