News Flash

  • Home
  • Uncategorized
  • মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হলে অাপত্তি নেই, জানালেন এইচডি দেবগৌড়া
Image

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হলে অাপত্তি নেই, জানালেন এইচডি দেবগৌড়া

বেঙ্গালুরু, ৫ অাগস্ট (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপক্ষ শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হলে কোনও আপত্তি নেই বলে জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া। কর্ণাটকে কংগ্রেসের হাত ধরে সরকার চালাচ্ছে দেবেগৌড়ার দল জেডিএস।

লোকসভা নির্বাচনে বিরোধী শিবিরের জোটবাঁধার প্রক্রিয়া নিয়েই প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে নানা জল্পনা চলছে। তবে স্পষ্ট করে কোনও কথা এখনই বলতে নারাজ রাজনৈতিক দলগুলি। তাদের দাবি, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষিত হলে তার প্রভাব পড়বে নির্বাচনের ফলে। এরই মধ্যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মমতার নামে আপত্তি নেই বলে স্পষ্ট জানালেন দেবেগৌড়া। তিনি অারও বলেন, ২০১৯-এর নির্বাচনের আগে বিপক্ষের দলগুলিকে একজোট করতে বিশেষ ভূমিকা নেবে কংগ্রেস। তাছাড়া বিজেপিবিরোধী দলগুলিকে একজোট করতে মমতা বন্দ্যোপাধ্যায়ও আপ্রাণ চেষ্টা করছেন। দেবগৌড়ার কথায়, তৃতীয় ফ্রন্ট গঠনের কাজ এখন প্রাথমিক স্তরে রয়েছে। ১৯৯৬ সালে দেশে শেষবার তৃতীয় ফ্রন্টের সরকার গঠন হয়েছিল। তবে তার মেয়াদ বছর পার করেনি।

প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ‘অসমে জাতীয় নাগরিক পঞ্জির খসড়া তালিকা প্রকাশের পর থেকে বিরোধী দলগুলিকে কাছাকাছি আনতে আরও বেশি করে চেষ্টা করছেন মমতা। এনআরসির বিরোধিতা করে বিজেপির সামনে বাধা তৈরি করার পাশাপাশি অন্য বিরোধী দলগুলিরও সাহায্য চাইছেন তিনি।’ দেবগৌড়া স্পষ্ট জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হলে কোনও সমস্যা নেই তাঁর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হিসাবে ১৭ বছর কাজ করেছিলেন ইন্দিরা গান্ধী। শুধুমাত্র পুরুষরা কেন প্রধানমন্ত্রী হবেন। মমতা বা মায়াবতী কেন নয়?’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top