News Flash

  • Home
  • Uncategorized
  • অনুচ্ছেদ ৩৫ এ-এর সমর্থনে কাশ্মীর উপত্যকায় বনধ, সাময়িকের জন্য স্থগিত অমরনাথ যাত্রা
Image

অনুচ্ছেদ ৩৫ এ-এর সমর্থনে কাশ্মীর উপত্যকায় বনধ, সাময়িকের জন্য স্থগিত অমরনাথ যাত্রা

শ্রীনগর, ৫ আগস্ট (হি.স.): বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধের জেরে রবিবার সাময়িকের জন্য স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রা স্থগিত থাকবে সোমবারও। অনুচ্ছেদ ৩৫ এ-এর সমর্থনে গোটা কাশ্মীর উপত্যকায় বনধের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রবিবার এবং সোমবার সাময়িকের জন্য স্থগিত রাখা হচ্ছে অমরনাথ যাত্রা। প্রশাসন সূত্রের খবর, রবিবার জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কাশ্মীর উপত্যকার উদ্দেশে রওনা হওয়ার জন্য অনুমতি দেওয়া হয়নি অমরনাথ তীর্থযাত্রীদের। তবে, যে সমস্ত তীর্থযাত্রীরা বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন তাঁদের অমরনাথ যাত্রার অনুমতি দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই ৩৯ দিন অতিক্রান্ত, এযাবৎ ২.৭১ লক্ষেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন| জুন মাসের ২৮ তারিখ থেকে শুরু হয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা, শ্রাবণ পূর্ণিমার পুন্যলগ্নে আগামী ২৬ আগস্ট সমাপ্ত হবে ৬০ দিন ব্যাপী বার্ষিক অমরনাথ যাত্রা|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top