News Flash

  • Home
  • Uncategorized
  • মোঘলসরাই স্টেশনের নাম পাল্টে রাখা হল পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন
Image

মোঘলসরাই স্টেশনের নাম পাল্টে রাখা হল পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন

মোঘলসরাই, ৫ আগস্ট (হি.স.): আনুষ্ঠানিক ভাবে রবিবার উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী রেল স্টেশনে মোঘলসরাইয়ের নাম পরিবর্তন করে রাখা হল পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এই উপলক্ষ্যে এদিন বাকলে ময়দানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রেলমন্ত্রী পীযূষ গোয়েল, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, দলের রাজ্য সভাপতি মহেন্দ্রনাথ পাণ্ডে।

বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অমিত শাহ নতুন নামাঙ্কিত স্টেশনের উদ্বোধন করেন। পরে ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ইস্যুতে বলতে গিয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যকর করতে আমরা এনআরসি এনেছি। অসমে অবৈধ ভাবে বসবাসকারী বাংলাদেশিদের হটাতে এনআরসি উল্লেখজনক ভূমিকা পালন করবে। আমি সপা, বসপা এবং কংগ্রেসকে তাদের অবস্থান স্পষ্ট করতে বলছি। তারা কি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পক্ষে নাকি তাদের বিতারিত করার পক্ষে। সেটা স্পষ্ট করে বলুক।

অন্যদিকে স্টেশনের নাম পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহ। একাত্ম মানবতাবাদের প্রবক্তা পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের দেখানো পথেই কেন্দ্র এবং রাজ্য সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে চলেছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top