News Flash

  • Home
  • Uncategorized
  • ভাড়া বাড়িতে সুকলছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা জোলাইবাড়িতে
Image

ভাড়া বাড়িতে সুকলছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা জোলাইবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট৷৷ গলায় ফাঁসি জড়িয়ে কে সুকলছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে জোলাইবাড়িতে৷ শনিবার দুপুরে ধনঞ্জয় ত্রিপুরা (১৮) নামের এই সুকলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তারই ঘর থেকে৷ ধনঞ্জয়ের বাড়ি হল পূর্ব পিলাকে৷ তবে পড়াশোনার জন্য জোলাইবাড়িতে ভাড়া বাড়িতে থাকতো সে৷ আজ দুপুরে ধনঞ্জয়ের ভাড়ির মালিক অনেক ডাকাডাকি করে তার কোনও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন৷ ভেতরের দৃশ্য দেখে তিনি হতবাক৷ দেখেন গলায় ফাঁস লাগিয়ে ধনঞ্জয়ের মৃতদেহ ঝুলছে৷ সাথে সাথে খবর দেওয়া হয় জোলাইবাড়ি থানায়৷ খবর পেয়ে জোলাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তারা মৃতদেহ নামায়৷ এদিকে, ধনঞ্জয়ের মৃত্যু সংবাদ পেয়ে তার জন্মস্থান জোলাইবাড়িতে উত্তেজনার সৃষ্টি হয়৷ গ্রামের মানুষ এবং ধনঞ্জয়ের পরিবারের লোকজন ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্তের দাবীতে এলাকার পথ অবরোধ করেন৷ কী কারণে ধনঞ্জয়ের মৃত্যু হল, কেনই বা সে ফাঁসিতে আত্মহত্যা করলো সে বিষয়ে পুলিশ এখনও সঠিক কোনও উত্তর দিতে পারেনি৷ তবে, এটা কি আত্মহত্যা না খুন এ বিষয়েও পুলিশের সন্দেহ আছে৷ পুলিশ এ বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top