News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ধর্মনগরে বিস্তর পরিমানে গাঁজা বাজেয়াপ্ত
Image

ফের ধর্মনগরে বিস্তর পরিমানে গাঁজা বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট৷৷ ধর্মনগর আইএসবিটি থেকে আজ ফের বিপুল পরিমাণে গাঁজা উদ্দার করা হযেছে৷ এবার কোনও পুলিশ কিংবা আধাসেনা কিংবা নিরাপত্তাবাহিনী নয়৷ আজ গাঁজা ধরেছেন বিএমএস এর কর্মকর্তারা৷ এগুলির সঙ্গে আটক করা হয়েছে এক সন্দেহভাজন পাচারকারীকে৷ শনিবার সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ ধর্মনগর আইএসবিটিতে চার ব্যক্তি সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল৷ তাদের হেফাজতে বেশ কয়েকটি প্যাকেট দেখে বিএমসে কর্মীদের সন্দেহ হয়৷ তারা এগুলি যাচাই করতে গিয়ে ধরে ফেলেন প্যাকাটগুলি গাঁজায় ভরতি৷ সঙ্গে সঙ্গে তারা এক ব্যক্তিকে ঘিরে ধরে পুলিশে খবর দেন৷ খবর পেয়ে ওসি ধর্মনগর থানায় খবর দেয় বিএমসে এর কর্মীরা৷ খবর পেয়ে বেনীমাধব দে তাঁর দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন৷ পুলিশের হাতে ঐ সন্দেহভাজন ব্যক্তিকে তুলে দেয়৷ ওসি বেনিমাধম দে জানিয়েছেন, মোট চারজন গাঁজা পাচারের সঙ্গে যুক্ত ছিল৷ বাকি তিনজন পরিস্থিতি বেগতিক দেখে গা ঢাকা দিয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top