News Flash

  • Home
  • Uncategorized
  • টেস্টে আইসিসি’র বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে বিরাট কোহলি
Image

টেস্টে আইসিসি’র বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে বিরাট কোহলি

বার্মিংহ্যাম, ৫ অাগস্ট (হি.স.) : ইংল্যান্ডের মাটিতে ভারত প্রথম টেস্ট হারলেও ব্যাক্তিগতভাবে টেস্টে দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে আইসিসি’র বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ এজবাস্টন এতদিন টেস্টের সেরা ব্যাটসম্যান ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ৷ স্টিভের থেকে রেটিংয়ে পাঁচ পয়েন্ট বেশি পেয়ে এক নম্বরে উঠে এলেন কোহলি৷

শেষবার ২০১১ সালের জানুয়ারিতে টেস্ট ক্রমতালিকার শীর্ষস্থানে উঠেছিলেন ভারতের কোনও ব্যাটসম্যান৷ সেবার সচিন তেন্ডুলকর টেস্টের এক নম্বর স্থান পেয়েছিলেন৷ সচিনের পর পাঁচদিনের ফর্ম্যাটে শীর্ষস্থানে এবার বিরাট৷

এজবাস্টন টেস্টের পর রেটিংয়ে ৩১ পয়েন্ট পেয়েছেন বিরাট৷ যার ফলে টপকে গেলেন স্টিভ স্মিথকে৷ শেষ ৩২ মাস ধরে টেস্টের শীর্ষস্থানে ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্মিথ৷ বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর ছাড়া ভারতীয়দের মধ্যে অতীতে রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীর, সুনীল গাভাসকর, বীরেন্দ্র সেহওয়াগ, দিলীপ বেঙ্গসরকার টেস্ট ক্রমতালিকায় এক নম্বর স্থান অর্জন করেছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top